সময় কলকাতা ডেস্ক, ৫ আগস্ট: রেশন দুর্নীতি মামলার তদন্ত যতই এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ‘মনাদা’। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় ধৃত আলিফ নুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার লেনদেনের সম্পর্কের জিজ্ঞাসাবাদ করতেই ‘মনাদা’র নামটি উঠে আসে। আলিফের মতো ‘মনাদা’ জ্যোতিপ্রিয় মল্লিককে সাড়ে ১১ লাখ টাকা দিয়েছেন, ইতিমধ্যেই তা জানতে পেরেছে ইডি। এবার এই ‘মনাদা’র আসল পরিচয় জানতে চাইছেন ইডির কর্তারা। ‘মনাদা’র সঙ্গে কীভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচয় হল, আর কেনই বা তিনি রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়কে ওই টাকা দিলেন, তা নিয়ে ধোঁয়াশা হয়েছে রহস্য।
আরও পড়ুন Mohun Bagan: সালার হ্যাটট্রিক, ইস্টার্ন রেলকে বেলাইন করল মোহনবাগান
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে প্রায় ১৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানকে গ্রেফতার করে ইডি। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা চালকল ব্যবসায়ী আলিফ নূরকেও। ইডি দাবি করেছে চারটি চালকল থেকে ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছে আনিসুর ও তাঁর দাদা আলিফ। অভিযোগ এই বিপল টাকার মধ্যে প্রায় সাড়ে ছয় কোটি তাঁদের নিজেদের আয়াকাউন্তে ঢুকেছে। এছাড়া তাঁদের চালকলের বিভিন্ন কর্মীর ব্যাঙ্কে ঢুকেছে মোট ১৬ কোটি টাকা। রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে গত মঙ্গলবার হানা দেয় ইডির আধিকারিকরা। দিনভর তল্লাশির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করে দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশকে। সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন তিনি।
সূত্রের খবর, আনিসুর ও মুকুলের চালকল থেকে ম্যারাথন তল্লাশির পর উদ্ধার হয় রাজ্য সরকারের খাদ্য দফতরের সিল যুক্ত নথি। এছাড়াও উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও। ইডি সূত্রে খবর, আনিসুর ও মুকুলের চালকল ছাড়াও বি.এড, ডি.এলএড কলেজ রয়েছে। রয়েছে আবাসিক মিশনও। সূত্র মারফত জানা গিয়েছে, আনিসুর ও মুকুল হলেন বাকিবুর রহমানের মামাতো ভাই। এই আনিসুর আবার তৃণমূলের ব্লক সভাপতিও। কীভাবে খাদ্য দফতরের নথি আনিসুরের চালকলে পৌঁছল? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।
#RationCorruptionCase
#Latestbengalinews


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ