Home » Kapil Parmar: পারমারের হাত ধরে প্যারালিম্পিক্সে ২৫ তম পদক ভারতের

Kapil Parmar: পারমারের হাত ধরে প্যারালিম্পিক্সে ২৫ তম পদক ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বর: প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এ ফের উড়ল তিরঙ্গা পতাকা। প্রথমবারের জন্য এই প্রতিযোগিতার জুডোতে পদক জিতল ভারত। ব্রোঞ্জ জিতলেন কপিল পালমার। এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২৫।

আরও পড়ুন   Ballon D’Or: ২১ বছর পর ব্যালন ডি’অর দৌড়ে নেই মেসি-রোনাল্ডো

তবে এর আগেও কপিলের হাত ধরে পদক পেয়েছে ভারত। ২০১৯ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। ২০২২ সালের এশিয়ান গেমসে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছিলেন। ২০২৩ সালে জুডো বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছিলেন কপিল। প্যারিসে তাঁর প্রতি পদকের প্রত্যাশা ছিল সকলের। সেই আশা পূর্ণ করলেন মধ্যপ্রদেশের সেহর থেকে উঠে আসা এই ক্রীড়াবিদ। লখনউয়ে কোচ মুনাওয়ার আনজার আলির কাছে জুডোর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

প্যারালিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন তিনি। ৬০ কেজি বিভাগে ব্রাজিলের এলিলটন দি অলিভিয়েরাকে পরাজিত করেন তিনি। শুধু তাই নয়, সাম্বার দেশের প্রতিযোগীর বিরুদ্ধে একচ্ছত্র দাপট দেখালেন। ফাইনালের ফল কপিলের পক্ষে ১০-০। এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে মোট ২৫ টি পদক জিতেছে ভারত। তার মধ্যে রয়েছে পাঁচটি সোনা, ন’টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারত রয়েছে ১৪ নম্বরে। জুডো ছাড়াও অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্ট থেকে সব মিলিয়ে এসেছে ১৩টি পদক। ব্যাডমিন্টন থেকে এসেছে পাঁচটি পদক। শুটিং থেকে চারটি ও তিরন্দাজি থেকে দু’টি পদক জিতেছে ভারত। এর মধ্যে অনেক ইভেন্টে প্রথমবারের জন্য পদক জিতে নজির গড়েছেন ভারতীয় প্যারালিম্পিয়াডরা।

#KapilParmar  

#Paralympics 

#কপিলপালমার

#CommonwealthGames 

#EliltondeOlivier 

About Post Author