স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অগস্টঃ সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স ২০২৪। এবারের সংস্করণ থেকে মোট পাঁচটি পদক জিতে ফিরেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তবে একটিও স্বর্ণপদক না থাকায় কিছুটা হলেও হতাশ দেশের ক্রীড়ামহল। নিজেদের প্রমাণ করতে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সকে বেছে নিয়েছেন নীরজ চোপড়ারা। হাতে এখনও চার বছর সময় রয়েছে প্রস্তুতির। ভারতীয় অ্যাথলিটদের প্রস্তুতিতে সাহায্য করতে এবার এগিয়ে এল বিসিসিআই। স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। জানিয়ে দিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর দরজা খোলা থাকবে অলিম্পিক্সের ক্রীড়াবিদদের জন্য। তাঁরা চাইলে কোহলি-রোহিতদের অ্যাকাডেমিতে গিয়ে অনুশীলন করতে পারবেন।

আরও পড়ুনঃ Jasprit Bumrah: আর জি কর কাণ্ডে বুমরার ইয়র্কার, কিছুই বদলায়নি আক্ষেপ শ্রেয়সের
আরও পড়ুনঃ Kylian Mbappe: রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই ট্রফি জিতলেন এমবাপ্পে
দেশের ক্রিকেটাররা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করার সুবিধে পান। সেখানে উন্নতমানের অনুশীলন পরিকাঠামো রয়েছে। সর্বক্ষণ কোচ ও ফিজিওদের পরামর্শ পাওয়া যায়। রয়েছে আধুনিক মানের রিহ্যাব, অলিম্পিক্সের মত বড় মাপের সুইমিং পুল, ইন্ডোরে অনুশীলন করার সুবিধে। এখনও পর্যন্ত এরকম কোনও অ্যাকাডেমির ব্যবস্থা দেশের ক্রীড়াবিদদের জন্য নেই। বেশিরভাগই নিজের পকেটের টাকা খরচ করে অনুশীলনের ব্যবস্থা করেন। সেই অ্যাথলিট কিছুটা নাম করে নিলে অনুশীলনের খরচ বহন করে স্পনসর। যদিও অলিম্পিক্সে ভারতের সব অ্যাথলিটের ভাগ্যে সেই শিকে ছেড়েনা। তাই তাঁদের কথা চিন্তা করে এগিয়ে এল বিসিসিআই। প্যারিস অলিম্পিক্সের আগেও ভারতের ক্রীড়াবিদদের আর্থিকভাবে সহায়তা করে বিসিসিআই। এবার আরও বড় পদক্ষেপ নিলেন জয় শাহরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচিব বলেন, “আমরা ব্যবস্থা করছি যাতে অলিম্পিক্সের অ্যাথলিটরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারেন।”
আরও পড়ুনঃ Olympics 2036: অলিম্পিক্সের আয়োজন শুরু করে দিয়েছে ভারত, লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে জল্পনা
দেশে বাকি খেলার বিকাশ না হওয়ার জন্য অনেকেই ক্রিকেটকে দায়ী করেন। তাঁরা অভিযোগ করেন এদেশে প্রচারের সব আলো থাকে ক্রিকেট খেলা ও ক্রিকেটারদের উপর। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রীড়া মহল।


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ