Home » বিধানসভায় আনা হল বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, শেষযাত্রাতেও সঙ্গী লাল পতাকা

বিধানসভায় আনা হল বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, শেষযাত্রাতেও সঙ্গী লাল পতাকা

সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: বৃহস্পতিবার প্রয়াত হন বাম জমানার শেষ সেনাপতি #বুদ্ধদেবভট্টাচার্য। এদিন রাতে তাঁর মরদেহ শায়িত ছিল তপসিয়ায় পিস ওয়ার্ল্ডে। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার সকালে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছে বিধানসভায়, আলিমুদ্দিনে। উপস্থিত আছেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য এবং পুত্র সুচেতন ভট্টাচার্য। রয়েছেন সেলিম-সুজনরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বিধানসভার যে জায়গায় শ্রদ্ধা জানানো হয়েছিল, আজ বুদ্ধবাবুকেও সেখানেই শেষ শ্রদ্ধা জানানো হল। শেষ শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি দেখা গেল বিজেপির শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষদেরও।

আরও পড়ুন   Mohun Bagan: ডার্বির আগে বায়ুসেনার বিরুদ্ধে বড় জয় মোহনবাগানের

বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভার বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ে ছিলেন বিধানসভার প্রাক্তন কর্মীরাও। স্লোগান উঠল ‘বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম’। বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানালেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিধানসভার ১ নম্বর প্রবেশ দ্বার দিয়ে ঢুকেই সাদা কাপড়ে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুতি শুরু বিধানসভায়। জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ মুজফ্ফর আহমেদ ভবনে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হবে। বেলা ৩.১৫ অবধি সেখানেই শায়িত থাকবে দেহ। সাড়ে ৩টে নাগাদ দীনেশ মজুমদার ভবন। ইতিমধ্যেই দীনেশ মজুমদার ভবন সাজানো হয়েছে বাম পতাকায়, বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে। সেখান থেকেই দেহদানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্দেশে অন্তিমযাত্রা। বিকেল ৪টেয় হবে মরণোত্তর দেহদান।


এদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। কিন্তু, শুক্রবার সিপিএম নেতা মহম্মদ সেলিম স্পষ্ট জানান, গান স্যালুটের কোনও প্রশ্ন নেই। ভুল খবর প্রচার হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সারাজীবন আড়ম্বরহীন জীবনযাপন করেছেন, তাঁর শেষ যাত্রাতেও কোনও আড়ম্বর থাকবে না।

#Latestbengalinews

#Formerchiefministerbuddhadebbhattacharjee

#BuddhadebBhattacharjeepassesaway

About Post Author