Home » Sunil Gavaskar : ‘অজুহাত দেওয়ায় আমাদের দেশ সোনা পাবে!’ কেন বললেন ভারতের কিংবদন্তি ওপেনার?

Sunil Gavaskar : ‘অজুহাত দেওয়ায় আমাদের দেশ সোনা পাবে!’ কেন বললেন ভারতের কিংবদন্তি ওপেনার?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অগস্ট: প্যারিস অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। পদকের তালিকায় পাকিস্তানের নিচে শেষ করেছে ভারত। যদিও পড়শি দেশের থেকে সংখ্যার বিচারে এগিয়ে রয়েছে, তবুও এবার একটিও সোনা আসেনি। যেসব ক্রীড়াবিদদের উপর ভরসা করা হয়েছিল, তারাও নিজেদের সেরাটা দিতে পারেননি। তার মধ্যে অন্যতম লক্ষ্য সেন। ব্যাডমিন্টনের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকের ম্যাচ তিনি হেরে যান। তার পর প্রকাশ্যে তাঁর সমালোচনা করেছিলেন প্রকাশ পাড়ুকোন। দেশের খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় ব্যাডমিন্টন দলের মেন্টর। যদিও তাঁর বিরোধিতা করে খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছিলেন অশ্বিনী পোনাপ্পা। সেই বিতর্কে এবার পাড়ুকোন পাশে পেলেন ভারতীয় ক্রীড়া জগতের আর এক কিংবদন্তি  সুনীল গাভাস্কারকে।

আরও পড়ুন    RG Kar Doctor Deathঃ আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ালেই কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

প্যারিস অলিম্পিক্সে একটা সময় পর্যন্ত ছন্দে ছিলেন লক্ষ্য। ভারতবাসী তাঁর কাছ থেকে একটি পদকের আশা করছিল। কিন্তু সেমিফাইনালে পৌঁছে তাল কাটে। প্রথমে সেমিফাইনাল ও পরে ব্রোঞ্জ পদকের ম্যাচে তিনি হেরে যান। লক্ষ্যের হার মেনে নিতে পারেননি প্রকাশ পাড়ুকোন। লক্ষ্যের হারের পর তিনি বলেছিলেন, ‘‘ওরা যা চাইছে, সব পাচ্ছে। এ বার ওদের দায়বদ্ধতা দেখাতে হবে। আরও দায়িত্ব ভার নিতে হবে।’’ তাঁর বক্তব্যে তিনি সমর্থন পেলেন গাভাস্কারের। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বলেছেন, ‘‘পাড়ুকোন কোনওদিন প্রচারের আলো চান নি। স্বভাবেও তিনি লাজুক প্রকৃতির। শান্তিতে জীবনযাপন করেন। তাই পাড়ুকোনের এহেন সোজাসাপ্টা মন্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন।’’ লিটল মাস্টার আরও বলেছেন, ‘‘পাড়ুকোনের মন্তব্য থেকে বিতর্ক খোঁজার চেষ্টা হয়েছিল। কিন্তু বর্তমানে আধুনিক সুযোগ সুবিধা পান খেলোয়াড়রা। পাড়ুকোন নিজেকে বিশ্বের সেরা হিসাবে প্রমাণ করেছিলেন এই সব কিছু ছাড়াই। তাই ওর বক্তব্য থেকে বিতর্ক তৈরির চেষ্টা মানা যায় না। আসলে আমাদের দেশ অজুহাত খাড়া করায় প্রতিবার সোনা পাবে।’’

পাড়ুকোনের পাশে দাঁড়িয়ে ব্যাট ধরেছেন গাভাস্কার। তিনি আরও বলেছেন, ‘‘কী এমন মন্তব্য করেছে পাড়ুকোন? ও বলেছে, এখন খেলোয়াড়দের সব রকম সুযোগ সুবিধা দেয় ফেডারেশন। সরকার সহায়তা করছে। তারপর তাদের অবশ্যই উচিত পারফরম্যান্স নিয়ে দায়বদ্ধ থাকা। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তোলা উচিত। আমার ধারনা পাড়ুকোনের কথার সঠিক ব্যাখ্যা হয়নি। ও নির্দিষ্ট কাউকে নিশানা করেনি। নিজের পারফরম্যান্সের দায়িত্বভার এক জন খেলোয়াড় যদি নিজেই না নেয়, তা হলে কে নেবে! অনেকে মন্তব্য করছেন পাডুকোনের সময় ও স্থান নির্বাচন নিয়ে। কিন্তু মনে রাখা উচিতএক জন খেলোয়াড়কে সব থেকে বেশি প্রভাবিত করে সাধারণ মানুষের তিরস্কার।’’ আরও পরিষ্কার ভাবে গাভাস্কার জানিয়ে দিয়েছেন, প্রকাশ্যে খেলোয়াড়দের সমালোচনা করে কোনও ভুল করেননি প্রকাশ পাড়ুকন।

#SunilGavaskar 

#ParisOlympics2024 

#PrakashPadukone 

#IndianBadmintonPlayer  

#AshwiniPonnappa 

About Post Author