Home » RG Kar Doctor Deathঃ আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ালেই কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

RG Kar Doctor Deathঃ আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ালেই কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এসবের মাঝেই এবার আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানো রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। জানা গিয়েছে, আরজিকরের ঘটনা নিয়ে যাচাই না করা তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই নোটিস পাঠাবে কলকাতা পুলিশ। আরজিকর নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে কলকাতার পুলিশের তরফে। এর আগে আরজি করে গিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভুয়ো তথ্য নিয়ে সতর্কও করেছিলেন।

আরও পড়ুন   RG Kar Caseঃ আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্ট, জনপ্রিয় রেডিও জকিকে তলব করল লালবাজার

কিন্তু, তারপরেও আরজিকরের ঘটনা নিয়ে ফেসবুকে নানা ধরনের ভুল তথ্য শেয়ার করা হচ্ছে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ। কার্যত সেকারণেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। সোমবার কলকাতা পুলিশের ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে বলা হয়, ‘সোশ্যাল মিডিয়ায়, আরজিকরের ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তথ্য বা গুজবে কান দেবেন না। এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়।

এদিকে, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এসবের মাঝেই মঙ্গলবার সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতেই থাকবেন সন্দীপ ঘোষ। একইসঙ্গে চিকিৎসক-পড়ুয়ারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন, তাকেও সমর্থন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ফের এই মামলার শুনানি রয়েছে। শুনানির সময়ই আরজিকর কাণ্ডের পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘ রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত! ঘটনার পর ৭২ ঘণ্টা কেটে গেলেও এখনও অবধি প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হয়নি। কেউ আইনের ঊর্ধ্বে নন। ওই প্রিন্সিপাল কি এতটাই প্রভাবশালী যে তাকে মাত্র ৪ ঘন্টার মধ্যে অন্য কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হল?’ এরপরই এদিন প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন, কী করে একজন অধ্যক্ষ পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই অন্যত্র অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন।

#RGkarHospital  , 

#RGkarPrincipalSandeepGhoshresigned   ,

#RGkarPrincipalSandeepGhosh    ,

#RGKARDoctorDeath    ,

#Latestbengalinews

About Post Author