Home » Olympics 2036: অলিম্পিক্সের আয়োজন শুরু করে দিয়েছে ভারত, লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে জল্পনা

Olympics 2036: অলিম্পিক্সের আয়োজন শুরু করে দিয়েছে ভারত, লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে জল্পনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ অগস্ট: সদ্য জাঁকজমকভাবে শেষ হল প্যারিস অলিম্পিক্স। এবার আশানরূপ সাফল্য পায়নি ভারত। পাঁচটি পদক পেলেও, ফিরতে হয়েছে সোনা ছাড়াই। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছে ১৪০ কোটি দেশবাসী। দেশের ৭৮ তম স্বাধীনতা দিবসে দেশের ক্রীড়াবিদদের উজ্জীবিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লালকেল্লায় কয়েকজন ক্রীড়াবিদের উপস্থিতিতে বড় ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।

আরও পড়ুন  আরজিকর হাসপাতালে হামলার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল এসইউসিআই  

লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের স্বপ্ন ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করা। আমরা ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। ভারত গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে কত ভাল ভাবে বড় মাপের ইভেন্ট আয়োজন করতে হয়। এর প্রমাণ হল জি২০ বৈঠক।” একইসঙ্গে তিনি লালকেল্লা উপস্থিত পিআর শ্রীজেশ, মনু ভাকেরের মত প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ক্রীড়াবিদদের প্রশংসাও করেন। তিনি বলেন, “অলিম্পিক্সে দেশের পতাকাকে উঁচুতে পৌঁছে দেওয়া ক্রীড়াবিদরা আমাদের সঙ্গে রয়েছেন। সকল দেশবাসীর পক্ষ থেকে আমি তাঁদের শুভেচ্ছা জানাতে চাই। কিছু দিনের মধ্যে প্যারা-অলিম্পিক্সে অংশ নিতে রওনা দেবে বড় একটি দল। তাদের জন্যও শুভেচ্ছা।”

আরও পড়ুন RG Kar Hospital Vandalized ঃ গভীর রাতে রণক্ষেত্র আরজিকর মেডিক্যাল কলেজ, দুষ্কৃতী- তাণ্ডব চলল এমার্জেন্সি ওয়ার্ড – নার্সিং স্টেশনে, গুরুতর আহত কলকাতা পুলিশের ডিসি নর্থ

প্রসঙ্গত ভরতে এখনও অলিম্পিক্সের আসর বসেনি। একাধিক খেলাধুলা রয়েছে এরকম প্রতিযোগিতা ভারত শেষ আয়োজন করেছে ২০১০ সালে। সেবার কমনওয়েলথ গেমস ভারতের দিল্লিতে হয়েছিল। মনে করা হচ্ছে ২০৩৬ অলিম্পিক্স ভারতে অনুষ্ঠিত হলে আয়োজনের দিক থেকে এগিয়ে রয়েছে গুজরাটের আহমেদাবাদ। তবে ভারতের সঙ্গে কাতার, তুরস্ক ও সৌদি আরবও প্রতিযোগিতা আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থায় নির্বাচন রয়েছে। তারপরই ২০৩৬ সালের আয়োজক দেশের নাম ঘোষণা হবে।

#Olympics2036

#Latestbengalinews 

#PMNarendraModi

About Post Author