সময় কলকাতা ডেস্ক, ১৬ অগাস্ট : ক্ষয়ক্ষতি ও মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিন ও প্রতি রাতে মৃত্যুর সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ইজরায়েলি হানায় পর্যুদস্ত প্যালেস্টাইনে ৪০ হাজার অতিক্রম করল। নয় মাসের বেশি সময় ধরে চলা ইজরায়েলি হানায় বৃহস্পতিবারও প্যালেস্টাইনের একাধিক অসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
হামাসের ইজরায়েলিদের ওপরে অতর্কিত হামলার পরে ২৭ অক্টোবর ইজরায়েলে পাল্টা প্রথম আগ্রাসন চালিয়েছিল। সেই থেকে শুরু করে দুই পক্ষের একচল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে সামরিক ও অসামরিক সব ধরনেরই মানুষ রয়েছেন । তবে ইজরায়েলের দেড় থেকে দুহাজার মানুষ প্রাণ হারালেও প্যালেস্টাইনের ক্ষয়ক্ষতি অনেক বেশি। বৃহস্পতিবার রাতেও প্যালেস্টাইনের শরণার্থী শিবিরে হামলা হয়েছে। মৃত্যু হয়েছে একাধিক প্যালেস্টাইনির।
সূত্রের খবর, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অ্যাপার্টমেন্টে শুক্রবার রাতে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন অসামরিক নাগরিক নিহত হয়েছে। এই হামলায় আরও অনেকে আহত হয়েছে। গাজার অসামরিক প্রতিরক্ষা সংস্থার রিপোর্ট অনুযায়ী, একাধিক প্যালেস্টাইনি মানুষের মৃত্যু ঘটেছে ও বহু মানুষ আহত হয়েছেন।

পাশাপাশি, অধিকৃত ওয়েস্ট ব্যাংকে একটি গ্রামে প্যালেস্টাইনের অধিবাসীদের উপর সশস্ত্র ইসরায়েলি হানায় ১জন নিহত ও অন্তত ১২আহত হয়েছে। বহু গাড়ি পুড়েছে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক