সময় কলকাতা ডেস্ক, ১৬ অগাস্ট : আরজিকর মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এসইউসিআই-এর ১২ ঘন্টা সাধারণ ধর্মঘটের প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলক কম হলেও রাজ্যজুড়ে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ধর্মঘটে রেল পরিষেবা কিছুসময় ব্যাহত ছিল। দুই মেদিনীপুরে বন্ধের প্রভাব থাকলেও কোচবিহারের ধর্মঘটিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলায় যানপরিষেবা অনেকাংশেই ব্যাহত হয়। সার্বিকভাবে, এসইউসিআই-এর সাধারণ ধর্মঘটে জনজীবন কয়েকটি জেলায় ব্যাহত হয়।
সাধারণভাবে ১২ ঘন্টার কর্মনাশা বন্ধের ক্ষেত্রে রাজ্যজুড়ে দেখা যায় দিনের প্রথমার্ধে দোকানপাট বন্ধ থাকে। বেলা বাড়তেই, বিকেল হলেই একে একে খুলে যায় দোকানপাট। শুক্রবার এসইউসিআইয়ের ডাকা সাধারণ ধর্মঘটে দক্ষিণবঙ্গের চিত্র অনেকাংশই প্রভাবহীন ও শান্ত। আরজিকর হাসপাতাল কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাজরা মোড়ে ও বেহালায় প্রচুর সংখ্যায় পুলিশ জমায়েত ছিল । সাত সকালে, দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুর শিয়ালদা ও ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় তারের উপরে কলাপাতা ফেলে দেওয়ায় ট্রেন পরিষেবা বেশ কিছুক্ষন ব্যাহত ছিল।
জলপাইগুড়ি শহরের ছবিতে সারিবদ্ধ অচল বাস, বন্ধ দোকানপাট বনধের ছবি তুলে ধরেছে। এসইউসিআই-এর সাধারণ ধর্মঘটে প্রভাব পড়ে জন্যজীবনে । কোচবিহার শহরে সকালে পুলিশ ও ধর্মঘটকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। সকালে কোচবিহারে সাধারণ ধর্মঘটে আইন অমান্য করায় অন্তত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে , পুলিশ সূত্রে জানা যায়।

সব মিলিয়ে, কয়েকযুগ আগে দক্ষিণবঙ্গে এসইউসিআই -এর যে প্রভাব ছিল তা বর্তমান সময়ে অনেকটা স্তিমিত হয়ে আসার ছবি শুক্রবার শুক্রবার সাধারণ ধর্মঘটে সুস্পষ্ট হলেও উত্তরবঙ্গে এবং দুএকটি জেলায় এসইউসিআই-এর ও জনজীবনের তাদের ধর্মঘটের প্রভাব কিছুটা প্রভাব পরিলক্ষিত হয়েছে।।
আরও পড়ুন :উত্তরাখন্ড নার্স ধর্ষণ ও খুন কাণ্ড : অভিযুক্ত গ্রেফতার


More Stories
দিল্লির রাজস্থান বধ
হাতির হামলায় যুবকের মৃত্যু
গোঘাটে তৃণমূল নেতা খু*ন