সময় কলকাতা ডেস্ক, ১৭ অগাস্ট :স্বাধীনতার প্রাক মুহূর্ত। মেয়েদের কর্মক্ষেত্র নিরাপত্তার প্রশ্ন নিয়ে কর্মসূচী ছিল। মেয়েদের জেগে ওঠার আন্দোলনের নাম, রাত দখল করো মেয়েরা। রাতে জনজাগরণ তুলতে মেয়েরা নেমেছিল রাস্তায়। অথচ রাতের আইন শৃঙ্খলা রক্ষা অবশ্য করণীয় ছিল। মহিলা পুলিশদের রাতে ডিউটি ছিল মেয়েদের নিরাপত্তায়। রাত মহিলা পুলিশদের ও ছিল, তবুও আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলায় তাঁদের আক্রান্ত হতে হয়। ইটে ক্ষতবিক্ষত হতে হয়েছে তাঁদের। এরকম এক মহিলা পুলিশ কর্মী শম্পা।

নিগৃহীত পুলিশ। আরজিকর হাসপাতাল ভাঙচুর কাণ্ড ক্ষতবিক্ষত করেছে শম্পাকেও ।আর এই প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছে পুলিশ। ‘রাতটা কি শম্পারও ছিল না?’ প্রশ্ন তুলল পুলিশ। কর্মক্ষেত্রে নারী নিগ্রহ নিয়ে যখন আন্দোলন দিকে দিকে তখন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ আর জি কর ভাঙচুর কাণ্ড ঘিরে মহিলা পুলিশকে নিগ্রহ ও রক্তাক্ত করার ছবি সহ জানতে চাইল। পুলিশের পোষ্ট মানবিক হয়ে ওঠার আবেদন রেখেছে, জানতে চেয়েছে, বলতে চেয়েছে মহিলা পুলিশরাও আমাদের ঘরের মা বোন।

কলকাতা পুলিশ প্রশ্ন তুলেছে, রাজ্য পুলিশ পোষ্ট শেয়ার করেছে। সবমিলিয়ে, কর্মক্ষেত্রে মানবিক পুলিশের মুখ যারা দেখতে চায় তাদের কাছে সম – মনোভাব ও সমান মানবিক দায়বদ্ধতার আহ্বান পুলিশের।
আরও পড়ুন আরজিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মাঝ রাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষকে
আরও পড়ুন রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে , সিবিআইয়ের ওপরে চাপ বাড়িয়ে আবার ফাঁসির সওয়াল মুখ্যমন্ত্রীর


More Stories
জল্পেশ মন্দিরে ‘গভীর আস্থা’ মুখ্যমন্ত্রীর
বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?