Home » নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ভারী বৃষ্টি টানা কতদিন? জানুন আবহাওয়া আপডেট

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ভারী বৃষ্টি টানা কতদিন? জানুন আবহাওয়া আপডেট

সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্টঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের জেরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৪ আগস্ট পর্যন্ত। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বেলা ১২টার পর কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন   এক ওভারে ৩৯ রান! যুবরাজ-পোলার্ডদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।

#Latestbengalinews
#Weatherreport

About Post Author