স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ অগস্ট: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান ছিল ৩৬। মোট তিনজন ব্যাটার এই নজির গড়েছিলেন। তার মধ্যে একজন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে ইংল্যান্ডের স্টুয়ার্ড ব্রডের এক ওভারে ছটি ছক্কা মেরেছিলেন তিনি। শুধু যুবরাজ নয় ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও চলতি বছরে নেপালের দীপেন্দ্র সিং আইরি ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান এক ওভারে ৩৬ রান করেন। মঙ্গলবার তাঁদের রেকর্ড ভেঙে গেল। সামোয়ার উইকেটরক্ষক-ব্যাটার ড্যারিয়াস ভিসেরের ব্যাটে। এক ওভারে ৩৯ রান করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভানুয়াতুর মুখোমুখি হয়েছিল সামোয়া। সেই ম্যাচেই হল এই বিশ্বরেকর্ড। পঞ্চদশ ওভারে বল করতে যান ভানুয়াতুর পেসার নালিন নিপিকো। প্রথম তিনটি বলেই ছক্কা মারেন ভিসের। চতুর্থ বলটি নো-বল করেন নিপিকো। সেই বলে যদিও কোনও বাউন্ডারি হয়নি। চতুর্থ বলে আবার ছয় মারেন ভিসের। পরের বলে তিনি কোনও রান করতে পারেননি। এর পরে দুটি নো বল হয়। তারমধ্যে একটি বলে ছয় মারেন ভিসের। ওভারটি ছয় মেরেই শেষ করেন সামোয়ার ব্যাটার।

প্রথমে ব্যাট করে ১৭৪ রান তোলে ভিসেরের দল। তিনি নিজে ৬২ বলে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ১৬৪ রানে গুটিয়ে যায় ভানুয়াতুর ইনিংস। সামোয়া ১০ রানে ম্যাচ জিতে নেয়। এক ওভারে ৩৯ রান দেওয়া নিপিকো করেন ৫২ বলে ৭৩ রান। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।
#Yuvraj-Pollard
#InternationalT20Cricket
#StewardBroad
#YuvrajSingh


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে