সময় কলকাতা ডেস্ক, ২৩ আগস্টঃ নিম্নচাপের দোসর। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ। তা ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোচ্ছে। আর এই নিম্নচাপের জেরে শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই ভিজছে তিলোত্তমা। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় রয়েছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন East Bengal: প্রকাশিত হল এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের সূচি, ইস্টবেঙ্গলের গ্রুপে কারা রয়েছে?
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ। তা ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোচ্ছে। আগামী দুই তিন দিনে ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ। যার কারণে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯১ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টা পুরোপুরি ঝাড়খণ্ড থেকে তা সরে যাবে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তা এগোচ্ছে। এদিকে, নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে, উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!