স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ অগস্ট: গ্রীষ্মকালীন দলবদলের মরশুমে তাঁকে ঘিরে চলছে তুমুল জল্পনা। জানা গিয়েছে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরবেন। গত মরশুমে যে ক্লাব ছেড়ে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু এসবের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানির মিডফিল্ডার ইকে গুন্ডোয়ান।
সমাজ মাধ্যমে নিজেই এই খবরে সিলমোহর দিয়েছেন গুন্ডোয়ান। গতমাসে শেষ হওয়া উয়েফা ইউরো কাপে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৩৩ বছরের মিডফিল্ডার। তিনি বিদায়বার্তায় লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ অনেক চিন্তা করে দেখলাম জাতীয় দলকে বিদায় বলার এটাই উপযুক্ত সময়।’

তিনি আরও লেখেন, ‘আমি গর্বিত দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারায়। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় স্বপ্নেও ভাবিনি এতটা পথ আসতে পারব। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত হয়ে থাকবে অবশ্যই ঘরের মাটিতে ইউরো কাপে দেশকে নেতৃত্ব দেওয়া। দেশের মানুষকে গর্বিত করতে পেরেছি।’ শেষে তিনি যোগ করেন, ‘জাতীয় দল দারুণভাবে এগিয়ে চলবে। আশা করছি ২০২৬ বিশ্বকাপেও দল ভাল ফল করবে। আমাদের চমৎকার একজন কোচ আছেন, শক্তিশালী একটা দল আছে, আর আছে টিম স্পিরিট।’ জার্মানির হয়ে প্রায় তেরো বছর খেলেছেন গুন্ডোয়ান। মোট ৮২ ম্যাচে করেছেন ১৯ গোল। ২০২৩ সালে পেয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারের সম্মান।
আরও পড়ুন এক ওভারে ৩৯ রান! যুবরাজ-পোলার্ডদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার
#IlkayGundogan
#Internationalfootball
#ManchesterCity
#GermanmidfielderEKGundwan


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে