Home » RG Kar Hospital: আরজিকর কাণ্ডে তিলোত্তমার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের

RG Kar Hospital: আরজিকর কাণ্ডে তিলোত্তমার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের

সময় কলকাতা ডেস্ক, ২২ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গত মঙ্গলবার থেকেই তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের। সূত্রের খবর, অভিশপ্ত ওই রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতে তাঁর চার সহকর্মী খাওয়াদাওয়া করেছিলেন। তাঁদেরও জবানবন্দি নেওয়া হয় এদিন। তারপরেই সিবিআইয়ের তরফে ওই চারজনের পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হলে তা মঞ্জুর করে শিয়ালদহ আদালত। এই চারজনের পাশাপাশি এদিন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টেরও অনুমতি দিয়েছে আদালত।

আরও পড়ুন  East Bengal: প্রকাশিত হল এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের সূচি, ইস্টবেঙ্গলের গ্রুপে কারা রয়েছে?

ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সূত্রের খবর, আইনি প্রক্রিয়া মিটে গেলে সঞ্জয়কে শুক্রবার নিউটাউনের ফরেনসিক (Forensic) পরীক্ষাগারে নিয়ে যাওয়া হতে পারে। সেখানেই তার পলিগ্রাফ টেস্ট হবে বলেই জানা গিয়েছে। এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার সঞ্জয় রায় এবং তিলোত্তমার সহকর্মীদের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে তারা ঠিক কী কী করেছিল, তাঁদের সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানান তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। সবসময় যে ১০০ শতাংশ সঠিক ফল মেলে তা নয়, তবুও একটা ধারণা করতে পারেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই আরজকর কাণ্ডের তদন্তে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব করেছে সিবিআই। অভিশপ্ত ওই রাতে কোন কোন নিরাপত্তারক্ষী কর্মরত ছিলেন। কার কোন কোন ফ্লোরে ডিউটি ছিল, কার্যত তা জানতেই এবার ডিউটি রোস্টার নিয়ে সুপারভাইজারকে তলব করেছে সিবিআই। অন্যদিকে, যে দুই অস্থায়ী নিরাপত্তারক্ষীকে আগেই হাসপাতালের তরফে সাসপেন্ড করা হয়েছিল, তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর।

#polygraphtest

#RGkarHospital  

#RGkarPrincipalSandeepGhoshresigned  

#RGkarPrincipalSandeepGhosh  

#RGKARDoctorDeath  

#Latestbengalinews

About Post Author