স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ অগস্ট: সময়টা ভাল যাচ্ছে না নীরজ চোপড়ার। সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গেলেও লুসানে ডায়মন্ড লিগেও সোনা হাতছাড়া হল ভারতীয় ক্রীড়াবিদের। তাঁকে আবারও দ্বিতীয় হয়েই ট্র্যাক ছাড়তে হল।
দোহা ডায়মন্ড লিগে গতবার সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। তাঁকে নিয়ে প্যারিস অলিম্পিক্সে দেশবাসীর প্রত্যাশা ছিল চরমে। কিন্তু সেই প্রত্যাশা পূরণে তিনি সফল হননি। সেই হতাশা ভুলতে লুসানে আয়োজিত ডায়মন্ড লিগে অংশগ্রহণ করেন নীরজ। সেখানে সোনা জিতলেও কিছুটা দুঃখ ভুলতে পারতেন। কিন্তু সেটাও হল না। আবার রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। গ্র্যানাডার প্রতিযোগী অ্যান্ডারসন পিটারসের কাছে হারলেন। ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জয়ের পর এবার দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার।
বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ডায়মন্ড লিগের জ্যাভলিনের ইভেন্ট শুরু হয়। অলিম্পিক্স শেষে শোনা গিয়েছিল চোট রয়েছ নীরজের। অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। চোট নিয়ে লুসানে কেমন খেলেন তিনি, সে দিকে নজর ছিল ক্রীড়া মহলের। প্রথম থ্রোয়ের পর অনেকটা পিছিয়ে পড়েন নীরজ। প্রথম দুইয়ে থাকা অ্যান্ডারসন এবং জুলিয়ান যথাক্রমে ৮৬.৩৬ এবং ৮৫.০৭ মিটার ছোড়েন। সেখানে নীরজ ছোড়েন ৮২.১ মিটার। দ্বিতীয় এবং তৃতীয় থ্রোয়ে যথাক্রমে ৮৩.২১ এবং ৮৩.১৩ মিটার ছোড়েন ভারতীয় ক্রীড়াবিদ।

চতুর্থ রাউন্ডে ৮২.৩৪ মিটার ছুড়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার ছুড়ে তৃতীয় স্থানে উঠে আসেন। ষষ্ঠ রাউন্ডে ৯০.৬১ মিটার ছুড়ে অনেকটা এগিয়ে যান অ্যান্ডারসন। দ্বিতীয় স্থানে থাকা জুলিয়ান ৮০.৪৭ মিটার ছোড়েন। শেষের দিকে সোনা জিততে হলে নীরজকে প্রায় ৯১ মিটার ছুড়তে হত। কিন্তু ৮৯.৪৯ মিটারের বেশি ছুড়তে পারেননি গতবারের সোনাজয়ী। এবার তাঁকে সন্তুষ্ট থাকতে হল রুপো নিয়ে।
#নীরজচোপড়া ,
#ParisOlympics ,
#Neerajchopra ,
#DiamondLeague ,
#AndersonPeters ,
#JuliaWeber


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার