Home » Cristiano Ronaldo: গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো

Cristiano Ronaldo: গোল করেও দলকে জেতাতে পারলেন না রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ অগস্ট: শুরু হয়ে গিয়েছে সৌদি প্রো লিগ। প্রথম দিনেই মাঠে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। প্রতিপক্ষ ছিল আল রাইদ। যদিও প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হয় তাদের। প্রথমার্ধে পর্তুগিজ তারকা গোল করেও দলকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু গোল করেও দলকে জেতাতে পারলেন না তাঁর দল। দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচে সমতা ফেরায় রাইদ।

আরও পড়ুন   Supreme Court: পশ্চিমবঙ্গ সহ ১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের, হাজিরা না দিলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা

সম্প্রতি ইউটিউবের দুনিয়ায় পা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম দিনেই অনুরাগী সংখ্যাতে বড় বড় ইউটিউবারদের পিছনে ফেলেছেন সিআরসেভেন। কিন্তু গোল করা যে তিনি ভুলে যাননি বৃহস্পতিবার আবারও প্রমাণ করলেন। ৩৪ মিনিটের মাথায় রোনাল্ডোর করা গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। লিভারপুলের প্রাক্তন ফুটবলার সাদিও মানের বাড়ানো ক্রসে হেড করেন রোনাল্ডো। বল জড়িয়ে যায় জালে। নিজের জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আল রাইদের ২২ বছরের তরুণ গোলরক্ষক মেশারি সুনিউরের। এই নিয়ে সৌদি লিগে নিজের অর্ধশত গোল পেয়ে গেলেন রোনাল্ডো। তাঁর করা গোলেই বিরতিতে যাওয়ার সময় এগিয়ে ছিল আল নাসের।

আরও পড়ুন  RG Kar Hospital: আরজিকর কাণ্ডে তিলোত্তমার চার সহকর্মী-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদহ আদালতের

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরায় রাইদি। পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক ফৌজাইর। ৭৬ মিনিটে ফের নাসেরের হয়ে ব্যবধান বাড়ান সেই রোনাল্ডো। কিন্তু দীর্ঘসময় পর সেই গোল অফসাইডের জন্য বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। ম্যাচের পর সেই গোলকে বৈধ বলে দাবি করেন নাসেরের কোচ লুই কাস্ত্রো। তিনি বলেন, “আমাদের ন্যায্য গোল থেকে বঞ্চিত করা হয়েছে। একটি পেনাল্টি দেওয়া হয়নি। অনেক দিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত কিন্তু আগে এরকম অভিজ্ঞতা হয়নি।”

#সৌদিপ্রোলিগ 

#SaudiProLeague 

#cristianoronaldo

#AlRaid 

#Liverpl 

About Post Author