স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ অগস্ট: বাইশ গজে আর দেখা যাবে না গব্বরের হুংকার। সবধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শিখর ধাওয়ান। সমাজমধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করে বাইশ গজকে বিদায়ের কথা জানিয়ে দিলেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া ওপেনার।

আবেগঘন ভিডিও বার্তায় শিখর বলেছেন, “আমার ক্রিকেট সফর শেষ হল। সঙ্গী হয়ে রইল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। আপনাদের ধন্যবাদ ভালবাসা এবং সমর্থনের জন্য। জয় হিন্দ।” ২০২২ সালে শেষবার দেশের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে সেই সিরিজের পর আর ভারতীয় দলে তিনি জায়গা পাননি। অবশেষে ৩৮ বছর বয়সেই ক্রিকেটের গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেটের গব্বর।
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট সংস্থাকে নিজের বিদায় বার্তায় ধন্যবাদ জানিয়েছেন ধওয়ান। তিনি বলেন, “আমি ধন্য দেশের জার্সি গায়ে চাওয়াতে পেরে। এই সুযোগ দেওয়ার জন্য বিসিসিআই, ডিডিসিএকে ধন্যবাদ। তার সঙ্গে পেয়েছি অসংখ্য সমর্থকদের ভালবাসা। নিজেকে এই বলে সান্ত্বনা দিতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ না পেয়ে বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত দেশের হয়ে খেলতে পেরেছ।”
আরও পড়ুন আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ-সহ ছ’জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু সিজিও কমপ্লেক্সে
২০১০ সালে ভারতীয় দলের হয়ে প্রথম একদিনের ম্যাচে অভিষেক হয় শিখর ধওয়ানের। পরের বছর টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান। ২০১৩ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় শিখর ধওয়ানের। দেশের হয়ে ১৬৭ টি একদিনের ম্যাচ খেলেছেন ধওয়ান। ৪৪.১১ গড়ে করেন ৬,৭৯৩ রান। এক ইনিংসে সর্বোচ্চ রান ১৪৩। ৩৪ টি টেস্ট খেলে করেছেন ২৩১৫ রান। গড় ৪০.৬১। ৬৮ টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১৭৫৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ২০০৪ সাল থেকে খেলছেন আইপিএলে। দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটাল ও পঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।
#ShikharDhawan
#Latestsportsnews
#T20cricket


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার