Home » Volleyball Tournament: ভলিবল প্রতিযোগিতায় সেরা খট্টিমারি বিদ্যালয়

Volleyball Tournament: ভলিবল প্রতিযোগিতায় সেরা খট্টিমারি বিদ্যালয়

সানী রায়, সময় কলকাতা, ২৪ অগস্টঃ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল DCSGS জোনাল ভলিবল প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার আয়োজন করে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল নিয়ে ছাত্র সমাজের মধ্যে আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। মোট চারটি বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করে। সেগুলি হল, খট্টিমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ধুপগুড়ি উচ্চতর বিদ্যালয়, বানারহাট উচ্চতর বিদ্যালয় এবং শালবাড়ী উচ্চতর বিদ্যালয় ।

আরও পড়ুনঃ Mohun Bagan: হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাবকে সাডেন ডেথে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান

আরও পড়ুনঃ Optical Illusion: আপনারও পর্যবেক্ষণ শক্তি শার্লোক হোমসের মত, তা হলে ৫০ সেকেন্ডে নিচের ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করতে

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: জিনিয়াসদের জন্য চ্যালেঞ্জ ছবি দুটির মধ্যে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান

চারটি স্কুলের মধ্যে সেরা হওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়। অবশেষে ফাইনালে শালবাড়ী উচ্চতর বিদ্যালয়কে ২–০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খট্টিমারি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়। এবারের প্রতিযোগিতার মূল আয়োজকও ছিল তারাই। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাপী সরকার জানিয়েছেন, “এই জয়ের ফলে দলটি জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা খুবই আনন্দিত যে আমাদের স্কুল এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে ছিল এবং আমরাই চ্যাম্পিয়ন হয়েছি।”

About Post Author