সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট : শচীনের বিশ্বরেকর্ড ভাঙতে চলেছেন জো রুট? সবচেয়ে বেশি টেস্ট খেলার পাশাপাশি সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি অর্ধশতরান এবং সবচেয়ে বেশি শতরান – ব্যাটিংয়ে বিশ্ব টেস্ট ক্রিকেটের সব রেকর্ডই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের দখলে। সেই রেকর্ড কতদিন অক্ষত থাকবে বলা খুবই মুশকিল। তবে অতি দ্রুত শচীনের করা সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড ভাঙতে চলেছে। জো রুট মাত্র চার কদম পেছনে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত ৬২ রান করে জো রুট ইংল্যান্ডকে জেতালেন এবং শচীনের সর্বোচ্চ অর্ধশতরানের রেকর্ড ভাঙার দিকে আরেক ধাপ এগোলেন। জীবনের ৬৪তম টেস্ট অর্ধশতরান করে তিনি শচীনের ৬৮ টি অর্ধশতরান থেকে আর খুব বেশি দূরে নেই।

১৪৪ টেস্ট খেলা ৩৩ বছর বয়সী জো রুট ২০০ টেস্ট খেলা শচীনের অর্ধশতরান ভাঙার দিকে এখনই অনেকটা যেমন এগিয়ে তেমন মোট রানের দিক থেকেও ব্যবধান দ্রুত কমিয়ে আনছেন। চার হাজার চেয়েও কম রানের ব্যবধানে এই মুহূর্তে বিশ্বের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রহকারী জো রুট। রানের গড়েও শচীন অনেকটাই এগিয়ে। মাস্টার ব্লাস্টারের করা ৫১ টি শতরানের রেকর্ড স্পর্শ করতে জো রুট পারবেন কিনা তা নিয়েও ঘোর সন্দীহান ক্রিকেট বিশেষজ্ঞরা। উল্লেখ্য, জো রুট এযাবৎ ৩২ টি শতরান করেছেন।তবে এ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের সন্দেহ নেই যে, শচীনের সর্বোচ্চ অর্ধশতরানের রেকর্ড অচিরেই ভাঙতে চলেছেন জো রুট।।
# শচীনের বিশ্বরেকর্ড ভাঙতে চলেছেন জো রুট
আরও পড়ুনঅভিষেকে জয়ী সেনাপতি ওলি পোপ


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের