Home » অভিষেকে জয়ী সেনাপতি ওলি পোপ

অভিষেকে জয়ী সেনাপতি ওলি পোপ

সময় কলকাতা ডেস্ক, ২৫ আগস্ট : কামিন্দু মেন্ডিস ১১৩ রান করে আউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল শ্রীলঙ্কা। আর জয়ের জন্য প্রয়োজনীয় ৫ উইকেট খুইয়ে ২০৫ রান তুলে পঞ্চম দিনেই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ দিনে ম্যাচ পকেটে পুরল অলি পোপের ইংল্যান্ড । আহত বেন স্ট্রোকসের অনুপস্থিতিতে  প্রথমবার অধিনায়কত্ব করার দায়িত্ব পাওয়া অলি পোপ ব্যাট হাতে দু ইনিংসেই ৬ রান করে আউট হয়ে যান। ব্যাটিংয়ে ২৬ বছর বয়সী নবনির্বাচিত অধিনায়ক  নিরাশ করলেও নজির গড়ে অভিষেক লগ্নেই জয় পেলেন।  জয়ী সেনাপতি ওলি পোপ  জেতার পরে বলেন , এই পিচে প্রথম ১৫-২০ ওভার কাটাতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন Shikhar Dhawan: বাইশ গজকে বিদায় জানালেন শিখর ধওয়ান

প্রথম ১৬ ওভারের মধ্যে ইংল্যান্ডের তিন উইকেট পড়ে যায়  ফলে চাপ বাড়ে এবং জয়ের লক্ষ্যে পৌঁছানো খুব একটা সহজ হয় নি। ১১৯ রানে চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পরে জো রুটের সঙ্গে হাল ধরেন এই ম্যাচের নায়ক জেমি স্মিথ। প্রথম ইনিংসে দুর্দান্ত শতরানের পরে দ্বিতীয় ইনিংসে তিনি ৩৯ রান করে আউট হয়ে গেলেও জো রুট অবিচল ছিলেন। জো রুট ৬২ রান করে অপরাজিত থেকে যান। আর মাত্র ৪ টি অর্ধশতরান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন শচীন তেন্ডুলকারকে। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৬৮ টি অর্ধশতরান করার নজির রয়েছে মাস্টার ব্লাস্টারের। মাঝে রয়েছেন চন্দরপাল যার সংগ্রহ ৬৬ টি অর্ধশতরান।

# জয়ী সেনাপতি ওলি পোপ

আরও পড়ুন অনবদ্য মুশফিকুর রহিম, পাকিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ

About Post Author