সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ বর্ষার দোসর নিম্নচাপ! নিম্নচাপটি ক্রমে শক্তিশালী হয়ে উঠছে। ঝাড়খন্ড থেকে সরে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেখানে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশবে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। নিম্নচাপের জেরে রবিবার বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন আরজিকরের হাসপাতাল লাগোয়া এলাকায় পুলিশি নিষেধাজ্ঞা আরও সাতদিন বাড়ল
পূর্বাভাস বলছে, রবিবার সপ্তাহের শেষ দিনেও কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। সকাল থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। সেইসঙ্গে বইছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েকদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছে শহরবাসী। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ থেকে ৯৩ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে ওড়িশা, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা ,গুজরাট ও মধ্যপ্রদেশে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, সিকিম, বিহার, ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক রাজ্যে।এদিকে, রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
#Weatherupdate
#Latestbengalinews


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র