স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ অগস্ট: স্পেন মানেই ফুটবল। এই বছর ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি, অলিম্পিক্সেও সোনা জিতেছে লা রোজারা। তবে শুধু ফুটবল নয় কার্লোস আলকারাজ ও রাফায়েল নাদালের মত তারকাদের হাত ধরে টেনিস দুনিয়ায়ও খ্যাতি অর্জন করেছে স্পেন। কিন্তু এবার সেই দেশ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল। যা এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মত দেশ করতে পারেনি, তাই করে দেখাল তারা।
আরও পড়ুন ডার্বি বাতিলের পর প্রথমবার যুবভারতীতে খেলবে মোহনবাগান, মাঠে প্রবেশের ক্ষেত্রে একাধিক ফতোয়া পুলিশের
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে টানা ১৪ ম্যাচে জয় পেল স্পেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আঞ্চলিক ম্যাচে তারা গ্রিসকে হারিয়েছে। গ্রুপ সির ম্যাচে ৭ উইকেটে দাপুটে জয় পেয়েছে রাফায়েল নাদালের দেশ। সেইসঙ্গে নতুন রেকর্ড গড়েছেন তারা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে থেকে এখনও পর্যন্ত কোনও টি টোয়েন্টি ম্যাচে স্পেন হারেনি। গত এক সপ্তাহে গ্রিস, সাইপ্রাস, চেকিয়াকে হারিয়েছে তারা।
আরও পড়ুন Durand Cup: লাজংকে হারিয়ে ডুরান্ড ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড ছিল দুই দেশের। তার মধ্যে একটা বারমুডা ও অন্যটা মালয়েশিয়া। তারপরেই ছিল ভারত ও আফগানিস্তানের রেকর্ড। এশিয়ার এই দুই ক্রিকেট শক্তি টানা ১২ ম্যাচ জিতেছিল। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের নেতৃত্বে টানা ১২ ম্যাচ জিতেছিল ভারত। আঠারো মাসের মধ্যে টানা ১২ ম্যাচ জিতেছিল আফগানরাও। অন্যদিকে, ২০২০-২১ সালে টানা ১২ ম্যাচ জিতেছিল রোমানিয়া। কিন্তু এদিন সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল স্পেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ থেকে মোট চার দেশ অংশ গ্রহণ করে। ক্রিকেটের সুচনা এই মহাদেশে হলেও বর্তমানে ইংল্যান্ড ছাড়া আর কোনও দলের এই খেলায় সেরকম প্রভাব নেই। স্পেন নতুন শক্তি হিসেবে উঠে আসে কিনা সেদিকে নজর থাকবে সকলের।
#EuroCupChampion
#T20WorldCup
#LaRosara
#RafaelNadal’scountr
#InternationalT20


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার