স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ অগস্ট: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। এই দলই উড়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। যেখানে বসতে চলেছে আসন্ন বিশ্বকাপের আসর। প্রত্যশামত দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কউর। বাংলা থেকে এই দলে সুযোগ পেয়েছেন কেবল রিচা ঘোষ।

এই দলের সহ- অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা। তিনি আবার দলের নির্ভরযোগ্য ওপেনার। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে দলে রয়েছেন শেফালী বর্মা। এছাড়াও প্রথম দলের অধিকাংশ তারকা জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। বাংলা থেকে দলে রয়েছেন একমাত্র রিচা ঘোষ। আগে দীপ্তি শর্মা ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলতেন, কিন্তু তিনি চলে গিয়েছেন নিজের রাজ্য উত্তরপ্রদেশে।
প্রতিযোগিতা শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। গ্রুপ এ-তে রয়েছেন হরমনপ্রীতরা। ভারত ছাড়াও এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড। অনেকেই এই গ্রুপকে গ্রুপ অফ ডেথও বলছেন। অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং স্কটল্যান্ড। দু’টি গ্রুপ থেকে সেরা দু’টি দল পেয়ে যাবে সেমিফাইনালের ছাড়পত্র।
একনজরে বিশ্বকাপের ভারতীয় দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), শেফালী বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সজনা সজীবন, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, দয়ালান হেমলতা এবং আশা সোভানা।
#Women’sT20WorldCup2024
#HarmanpreetKaur
#সংযুক্তআরবআমিরশাহি
#UnitedArabEmirates


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া