Home » ‘ মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়’ , আরজিকর কাণ্ডে এবার সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

‘ মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়’ , আরজিকর কাণ্ডে এবার সরব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত । দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার এবার গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘ নির্ভয়া কাণ্ড ঘটেছে ১২ বছর আগে। এতদিনেও মেয়েদের উপর অত্যাচার বন্ধ করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক। এনাফ ইজ এনাফ, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়।

আরও পড়ুন  SSC Upper Primary Recruitmentঃ উচ্চ প্রাথমিকে শূন্যপদে নিয়োগে জট কাটল, ১৪ হাজার ৫৩ পদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

এরপরই আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসক-ছাত্রছাত্রী-নাগরিক সমাজ সবাই রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছেন। কোনও সভ্য সমাজ মহিলাদের উপর এমন অত্যাচার মানতে পারেন না। ভয়ংকর এবং হতাশাজনক!’ এরপর সরাসরি কোনও নাম না করে রাষ্ট্রপতি বলেন, আমাদর সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন। নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন। প্রায়শই এক জন মহিলাকে ‘কম মানুষ’, ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’, ‘কম বুদ্ধিমান’ হিসাবে দেখা হয়। এটি অসুস্থ মানসিকতার লক্ষণ।এদিন এভাবেই ধর্ষণের বিরুদ্ধে সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুন OPTICAL ILLUSION: পর্যবেক্ষণ শক্তি প্রয়োগ করে ধাঁধার সমাধান করুন, ৫০ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে কমপক্ষে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

নাবালিকা নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে এদিন রাষ্ট্রপতির কথায় উঠে আসে মহারাষ্ট্রের বদলাপুরের সাম্প্রতিক একটি ঘটনা। তিনি মন্তব্য করেন, ‘ পড়ুয়া, চিকিৎসক এবং নাগরিকেরা যখন কলকাতায় বিক্ষোভ করছিলেন, সেই সময় অপরাধীরা দেশের অন্যত্র তাণ্ডব চালিয়েছে। নাবালিকারাও তাদের শিকার হয়েছে।’

আরও পড়ুন নবান্ন অভিযানে জনতার ছোড়া ইটের আঘাত চোখে , ৩৭ বছরেই দৃষ্টিশক্তি হারালেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট

#RGKarstudentdeath

#PresidentDraupadiMurmu

 

About Post Author