Home » নবান্ন অভিযানে জনতার ছোড়া ইটের আঘাত চোখে , ৩৭ বছরেই দৃষ্টিশক্তি হারালেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট

নবান্ন অভিযানে জনতার ছোড়া ইটের আঘাত চোখে , ৩৭ বছরেই দৃষ্টিশক্তি হারালেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট

সময় কলকাতা ডেস্ক, ২৮ আগস্টঃ আরজিকরের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার, ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। আর এই নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন সকাল থেকেই পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু তা সত্ত্বেও পুলিশের ওপর একাধিক ক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। এমনকি পুলিশকে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয়, হাওড়াতে মাটিতে ফেলে পুলিশকে লাথি মারা হয়েছে। ইটের আঘাতে মাথা ফেটে যায় একাধিক পুলিশ কর্মীর। মঙ্গলবার নবান্ন অভিযানের জন্য ফারলং গেটে ডিউটি করছিলেন বছর ৩৭-এর কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। কিন্তু এই অভিযানেই ডিউটিতে গিয়ে মাত্র ৩৭ বছরেই চিরদিনের জন্য বাঁ চোখের দৃষ্টিশক্তি হারালেন তিনি। এদিন নবান্ন অভিযানে জনতার ছোড়া ইট উড়ে এসে সোজা লাগে ট্র্যাফিক সার্জেন্টের বাঁ চোখে। ইটের আঘাতে চোখ ফেটে রক্ত বের হচ্ছিল তাঁর।

আরও পড়ুন   Mohun Bagan: টাইব্রেকারে জোড়া সেভ বিশালের, পিছিয়ে পড়েও জিতে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান

দেবাশিসের সঙ্গে ছিলেন আরও দুই সার্জেন্ট অতনু রায়চৌধুরী এবং ডেভিড টপনোয়, ছিলেন হোমগার্ড দেবাশিস কুণ্ডু। ওই তিন জনও আহত হয়েছেন। দেবাশিসের চোখ এবং নাকে আঘাত লেগেছে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার তাঁর চোখে অস্ত্রোপচার হয়। তারপরই চিকিৎসকরা জানিয়ে দেন, দেবাশিসের বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। সারাজীবনের মতো বাম চোখের দৃষ্টি হারিয়েছেন ওই সার্জেন্ট।

উল্লেখ্য, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিড়ে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলেও রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজে। হাওড়া সেতুতে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই রণক্ষেত্র হাওড়া ব্রিজের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। পুলিশি বাধাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা চলে আন্দোলনকারীদের। পরিস্থিতি সামাল দিতে চলে লাঠিচার্জ। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও লাঠি ছুড়তে দেখা যায়। নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে সাঁতরাগাছিও। সাঁতরাগাছিতে রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে হাওয়া ময়দানেও তুলকালাম। মহাত্মা গান্ধী রোডে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। তারপরেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ।

#Calcuttapolicesergeant  

#Navannaoperation 

#NavannaAbhijan  

#CalcuttaPoliceTrafficSergeantDebashisChakraborty

About Post Author