Home » ফের উত্তপ্ত মণিপুর! ড্রোন হামলার পর গুলির লড়াইয়ে মৃত মহিলা-সহ ২ জন, জারি কার্ফু

ফের উত্তপ্ত মণিপুর! ড্রোন হামলার পর গুলির লড়াইয়ে মৃত মহিলা-সহ ২ জন, জারি কার্ফু

সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বরঃ ফের উত্তপ্ত মণিপুর। রবিবার সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে নিহত এক মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার কন্যাসন্তান সহ কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। গুলির সংঘর্ষে আহত হয়েছেন ২ জন পুলিশকর্মীও। সংঘর্ষের পিছনে কুকি জনগোষ্ঠী জড়িত বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জারি করা হয়েছে কার্ফুও। ইতিমধ্যেই মণিপুর পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছে। মণিপুর সরকারের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

আরও পড়ুনমেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, মৃত অন্তত ২৭, বাতিল ১৪০ ট্রেন  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কৌত্রাক এলাকায় গুলির লড়াই শুরু হয়। রাজ্যের কাংপোকপি জেলার নাখুজাং গ্রামে একটি ড্রোন হামলা হয়েছিল। তার জন্য অনেক মানুষ প্রাণে বাঁচার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসে ছোটাছুটি করে। সেই সময়েই গুলি চালানো হয়। তাতেই একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলির আঘাতে ৩৩ বছরের এক মহিলার মৃত্যু হয়। আহত তাঁর ১৩ বছরের মেয়েও। ঘটনায় আহতের সংখ্যা ৯। এদিকে, নতুন করে অশান্তি ছড়াতেই স্থানীয় প্রশাসনের তরফে পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। মণিপুর স্বরাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, কুকি দুষ্কৃতীরা ড্রোনের মাধ্যমে বোমা ও অস্ত্রশস্ত্র ফেলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ শুরু হয়। গুলিতে দুইদনের মৃত্যু হয়। আহত একাধিক।

প্রসঙ্গত, ২০২২-এর মে মাস থেকেই একটি মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত উত্তরপূর্বের এই রাজ্যে৷ মেইতেই জনজাতিকে তফশিলি উপজাতিভুক্ত করার বিরোধিতা করছে কুকি সম্প্রদায়৷ আর এ নিয়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ তারপর থেকে প্রায় দুবছর হতে চলল৷ বর্তমানে মণিপুরে রাজ্যজুড়ে প্রায় ৫০ হাজার মানুষ ৩০০ টিরও বেশি ত্রাণশিবিরে বাস করছেন৷ মেইতেই জনজাতিকে তফশিলি উপজাতির স্বীকৃতি যাতে না-দেওয়া হয়, তার প্রতিবাদে এই হিংসাত্মক ঘটনা ঘটে৷ মেইতেইরা মণিপুরের জনসংখ্যার ৫৩ শতাংশ এবং তারা ইম্ফলের উপত্যকায় বাস করে৷ এদিকে আদিবাসী নাগা ও কুকিরা জনসংখ্যার ৪০ শতাংশ৷ তারা সাধারণত পাহাড়ি জেলাগুলিতে থাকে৷

About Post Author