Home » আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি

আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি

সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এই মামলার তদন্তে শুক্রবার সকালে সোনারপুরে সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছিল প্রসূনের নাম। প্রায় সাত ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি। দুপুর ২টো নাগাদ প্রসূনকে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসা হয়। প্রসূনের বাড়ির বাইরে স্থানীয় কয়েক জন ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

আরও পড়ুন   ৯০০ গোল পূর্ণ রোনাল্ডোর, ছুঁলেন নতুন মাইলফলক

উল্লেখ্য, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে এদিন প্রসূন ছাড়াও সন্দীপ ঘোষেরর বেলেঘাটার বাড়িতে হানা দেয় ইডি। এদিন ভোর ৬টা ৪০ নাগাদ ৪ জন ইডি আধিকারিক সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে, শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরও কয়েক জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়ার সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ দুজনের বাড়িতে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাঁদের মধ্যে একজন ভেন্ডর বিপ্লব সিং এবং অন্যজন বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলে। দুজনেরই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আরজিকর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের মতো বিপ্লব সিংকে আগেই গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকল হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করতো। আরজিকল মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি প্রকাশ্যে আসতেই ইডি তদন্তে নেমেছে।

ইতিমধ্যেই আরজিকরের অ্যাকাডেমিক ফান্ডের টাকা নিয়ে বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, আরজিকরের অ্যাকাডেমিক ফান্ডের টাকা ঘুরপথে চলে যাচ্ছিল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে। আর্থিক দুর্নীতি মামলায় বৃহস্পতিবার আলিপুর আদালতে দাবি করেছে সিবিআই। রিপোর্টে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, হাসপাতালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা দিয়ে মেটানো হত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের বিল। সরকারি দফতরের স্ক্রুটিনি অগ্রাহ্য করেই এই কারবার চলত। এর আগে অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে এই একই অভিযোগে টালা থানায় দারস্থ হন আরও একজন। জানা গিয়েছে, সেসময় টালা থানা ক্লিনচিট দিয়েছিল সন্দীপ ঘোষকে।

#RGKarHospitalfinancialcorruptioncase

#PrasoonChatterjee 

#RGkarHospital   

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath    

#Latestbengalinews 

About Post Author