সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দেশজুড়ে চলছে বিক্ষোভের আগুন। বিচারের দাবি নিয়ে প্রায় প্রতিদিন রাজপথে নামছেন সাধারণ মানুষ। তারই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠক ডাকার নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বলেন। এমনকী ওই বৈঠকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন রাজ্যপাল। তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনার করার পরামর্শও দেন তিনি।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে শুরু আরজিকর মামলার শুনানি, মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের
এদিনের বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের বিশেষ সচিব পদমর্যাদার আধিকারিকদেরও থাকতে বলা হয়েছে। ভারচুয়ালি থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনাররাও। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তাঁর দিকে আঙুল তুলেছেন, তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। ইতিমধ্যেই বিনীত গোয়েলের পুলিশ মেডেল কেড়ে নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে, সুপ্রিম কোর্ট নির্যাতিতার নাম প্রকাশ্যে আনতে নিষেধ করেছিলেন। কিন্তু, তারপরেও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ তোলেন মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে। গত বুধবারই সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। এসবের মাঝেই এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ রাজ্যপালের।
#GovernorCVAnandaBose
#CMMamataBanerjee
#cabinetmeeting
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#SupremeCourt


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?