সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক-রুজিরা। এবার কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক-রুজিরার আর্জি। এবার ইডির তলবকে চ্যালেঞ্জ করে অভিষেকের করা আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। কয়লা দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইডির তলবে সাড়া না দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। অভিষেকের দাবি, বার বার তদন্তের নামে দিল্লিতে ডেকে তাঁদেরকে ‘হেনস্তা’ করছে ইডি।
আরও পড়ুন US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম
উল্লেখ্য, কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে রয়েছেন অভিষেক-রুজিরা বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিকবার তাঁদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীনও অভিষেক’কে দু’বার তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রতি বারেই তিনি দাবি করেছেন, যা যা অভিযোগ করা হচ্ছে, সবটাই ভিত্তিহীন।
এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, ইডি-র দিল্লি অফিসের পঙ্কজ কুমার এই মামলার তদন্তকারী অফিসার। ওইদিন কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলবের কথাও শিরোনামে উঠে এসেছিল। এরপর মলয়ের ঘনিষ্ঠ তথা আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্কর চক্রবর্তীকেও তলব করেছিল ইডি।
সম্প্রতি কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে একাধিক জনকে নোটিস পাঠিয়েছে ইডি। তাঁদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মলয় ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ইডি তলব করেছিল দিল্লিতে। এসবের মধ্যেই কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অভিষেক-রুজিরার আর্জি।


More Stories
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি