Home » UEFA Nations Cup: বদলি হিসাবে নেমে ম্যাচের হিরো রোনাল্ডো, ২-১ গোলে জয় পর্তুগালের

UEFA Nations Cup: বদলি হিসাবে নেমে ম্যাচের হিরো রোনাল্ডো, ২-১ গোলে জয় পর্তুগালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ সেপ্টেম্বর: চলতি উয়েফা নেশনস লিগে দুরন্ত ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে গড়েছিলেন ন’শো গোলের ঐতিহাসিক নজির। সোমবার পর্তুগালের দ্বিতীয় ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। খেলার দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নেমে ম্যাচের হিরো রোনাল্ডো। খেলার ৮৮ মিনিটে জয়ের নির্ধারক গোলটি আসে সিআর সেভেনের পা থাকেই।

আরও পড়ুন সুপ্রিম কোর্টে শুরু আরজিকর মামলার শুনানি, মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের

এদিন ঘরের মাঠ লিসবনে রবার্তো মার্টিনেজর পর্তুগাল খেলতে নেমেছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। খেলা শুরুর সপ্তম মিনিটেই কর্নার থেকে ভাসানো বলে হেড দিয়ে গোল করে স্কটল্যান্ডকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। প্রথমার্ধের সিংহভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও বিরোধীদের জালে জড়িয়ে দিতে পারেনি পর্তুগিজরা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্কটল্যান্ড।

আরও পড়ুন  RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে রোনাল্ডোকে পেদ্রো নেটোর বদলি হিসাবে মাঠে নামান কোচ মার্টিনেজ। সিআরসেভেন মাঠে নামতেই বেড়ে যায় দলের আত্মবিশ্বাস। খেলার ৫৪ তম মিনিটে রাফায়েল লিওয়ের অ্যাসিস্ট থেকে ব্রুনো ফার্নান্দেজের দুরন্ত গোলে সমতা ফেরায় পর্তুগাল। তারপরে বেশ কিছুক্ষণ আর গোল করতে পারেনি দুই দলের কেউ। খেলা ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই স্কটিশ সমর্থকদের স্তব্ধ করে দিয়ে খেলার ৮৮ মিনিটে শেষ গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। নুনো মেন্ডিসের ক্রস থেকে ডানপায়ের জোরালো শটে স্কটল্যান্ডের জাল কাঁপান ৩৯ বছরের তরুণ। জয়সূচক গোলটি করে হয়ে যান ম্যাচের হিরো। দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়ে তালিকায় গ্রুপ ১ এর তালিকার শীর্ষে পর্তুগাল। প্রথম দুই ম্যাচেই হেরে পয়েন্টের খাতাই খুলতে পারেনি স্কটল্যান্ড। পয়েন্ট তালিকায় এখন সবার নীচে স্কটরা।

#UEFA Nations League

#Cristiano Ronaldo

#CR Seven

#Scotland

#Roberto Martinez

About Post Author