Home » নিম্নচাপের জেরে ফের দুর্যোগ বাংলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি?

নিম্নচাপের জেরে ফের দুর্যোগ বাংলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে এই ঝড়-বৃষ্টি?

সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বর: আরও শক্তি বাড়াল নিম্নচাপ। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল হবে সমুদ্র। আর এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে ফের দুর্যোগ শুরু হবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে সোমবার সন্ধ্যার দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন   আরজিকর কাণ্ডের আবহে রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বিকেলের দিকে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। মঙ্গলবারের পর এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৪ থেকে ৯৬ শতাংশ।


হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গল এবং বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওডিশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত। অন্যদিকে, বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
#Latestbengalinews
#Weatherreport

About Post Author