Home » East Bengal | Anwar Ali: আনোয়ার আলী ইস্যুতে পিএসসির রায় মানতে নারাজ ইস্টবেঙ্গল, অ্যাপিল করবে শৃঙ্খলারক্ষা কমিটিতে

East Bengal | Anwar Ali: আনোয়ার আলী ইস্যুতে পিএসসির রায় মানতে নারাজ ইস্টবেঙ্গল, অ্যাপিল করবে শৃঙ্খলারক্ষা কমিটিতে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: আনোয়ার আলী ইস্যুতে এবার অ্যাপিল কমিটির দ্বারস্থ ইস্ট বেঙ্গল। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চুক্তি ভাঙার অপরাধে আনোয়ারকে চার মাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত করেছে। পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির সঙ্গে মিলিত ভাবে ১২.৯ কোটি টাকার জরিমানার শাস্তিও। যার বিরুদ্ধে এবার অ্যাপিল কমিটিতে আবেদন করবে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার এই বার্তা দিয়েছেন দলের শীর্ষ করতে দেবব্রত সরকার।

আরও পড়ুন US Presidential Election: একে অন্যের বিরুদ্ধে তোপ, ট্রাম্প-কমলা বিতর্কসভায় উঠে এল কী কী বিষয়?

আইএসএল শুরু হতে বাকি আরও দুদিন। এমন সময় দুশ্চিন্তায় পড়েছে লাল-হলুদ শিবির। জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিজেরদের দলে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। এদিকে আনোয়ারের সঙ্গে মোহনবাগানের চার বছরের লোন চুক্তি শেষ হয়নি বলে, প্লেয়ার্স স্টাটাস কমিটিতে অভিযোগ করে সবুজ-মেরুন। আইনি লড়াই শুরু হয় কলকাতার দুই প্রধানের। অবশেষে চার মাসের নির্বাসন ও আর্থিক জরিমানার রায় দেয় পিএসসি। এই নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে ইস্টবেঙ্গল। দলের থিঙ্ক ট্যাঙ্কের দাবি, কত টাকা জরিমানা দিতে হবে তার পরিমাণ নিশ্চিত করার ক্ষমতা প্লেয়ার্স স্টেটাস কমিটির নেই। শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিতে পারে। তাই এবার সেখানেই পিএসসির রায়ের বিরুদ্ধে আপিল জানাবে তাঁরা।

আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোয় কোনও ফুটবলারকে সই করাতে পারবে না লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল এবং আনোয়ারের মিলিত জরিমানার ১২.৯ কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবে মোহনবাগান। এই রায়ের প্রতিক্রিয়ায় অনেকেরই প্রশ্ন ছিল তবে কি আবার মোহনবাগানেই ফিরতে হবে আনোয়ারকে? এদিন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানিয়েছেন “আনোয়ারকে পাঁচ বছরের জন্য সই করিয়েছি। ও তো আর অন্য কোথাও যাচ্ছে না।” বাকি জরিমানার বিষয়টা নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল।

#EastBengal

#AnwarAli

#AppealCommittee

About Post Author