Home » Nuno Reis: রোনাল্ডোর ক্লাবে খেলা বিশ্বকাপার এবার মহামেডানে

Nuno Reis: রোনাল্ডোর ক্লাবে খেলা বিশ্বকাপার এবার মহামেডানে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: আসন্ন আইএসএলে অভিষেক হবে কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংয়ের। সেই মত বেশ শক্তিশালী দল গড়েছে সাদা-কালো ব্রিগেড। কিন্তু প্রতিযোগিতা শুরুর কয়েকদিন আগে চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের বিদেশী ডিফেন্ডার মহাম্মদ কাদিরি। তাঁর বদলে রোনাল্ডোর ক্লাবে পর্তুগিজ ফুটবলার নুনো রেইসকে দলে নেওয়া হল।

আরও পড়ুন   Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও

৩৩ বছরের ফুটবলারটির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর আইএসএল অভিযান শুরু করছে মহামেডান। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এফসি। জানা গিয়েছে, ভিসা প্রক্রিয়া ঠিকঠাক থাকলে তার আগেই শহরে পৌঁছে যাবেন মহামেডানের নতুন বিদেশী। কবে তাঁকে সাদা কালো জার্সিতে মাঠে নামতে দেখা যাবে? সেটা নির্ভর করছে বর্তমানে শারীরিকভাবে কতটা সুস্থ রয়েছেন তার উপর।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধু মেধাবিদের জন্য, নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?

সুইজারল্যান্ড ও পর্তুগালের দ্বৈত নাগরিকত্ব রয়েছে নুনো রেইসের। স্পোর্টিং লিসবনের থেকে তাঁর উত্থান। যেই ক্লাবে খেলেছেন লুই ফিগো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ন্যানির মত পর্তুগিজ কিংবদন্তি ফুটবলাররা। গত তিন বছর ধরে তিনি খেলছেন অস্ট্রেলিয়া লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে। যেই ক্লাবের হয়ে চারবার এ লিগে সোনার বুট পেয়েছেন মোহনবাগানের নতুন বিদেশী জেমি ম্যাকলারেন। পরপর তিন বছর এ লিগ প্রিমিয়ারশিপ ও ২০২০-২১ মরশুমে এ লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পর্তুগাল ও অস্ট্রেলিয়ায় ছাড়া বেলজিয়াম, গ্রিস, বুলগেরিয়া, ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। পর্তুগালের যুব দলের হয়ে নিয়মিত খেলেছেন নুনো। ২০১১ সালে দেশের হয়ে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় ফাইনালে ওঠে তাঁর দেশ। এই অভিজ্ঞ ফুটবলারকে নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে মহামেডান সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন  Jayanta Kumar Pushilal: প্রয়াত ভারতীয় টেবিল টেনিসের ‘দ্রোণাচার্য’

#NunoReis

#MahamedanSporting 

#NortheastUnitedFC

About Post Author