স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকিতে বিজয়রথ অব্যহত ভারতের। টানা চার ম্যাচ জিতে, শনিবার ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেই ম্যাচেও বিপক্ষকে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীতরা । নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলে পিছিয়ে থাকায় সেরা চারে জায়গা করতে পারল না আমাদ শাকিলরা। পড়শি দেশকে হারিয়ে উচ্ছ্বসিত প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ীরা।

আরও পড়ুনঃ Nuno Reis: রোনাল্ডোর ক্লাবে খেলা বিশ্বকাপার এবার মহামেডানে
ক্রিকেট,অ্যাথলেটিক্স অথবা হকি, বিপক্ষ পাকিস্তান মানেই বাড়তি চাপ থাকবে। ভারত -পাকিস্তানের ডার্বির মধ্যে স্নায়ুর চাপ সামলে যে জিতে যায়, সেই বাজিগর। শনিবার ঠিক সেভাবেই জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত সিংয়ের দল। খেলা শুরুর ৮ মিনিটেই প্রথম গোল করে পাকিস্তান। মাঝ মাঠ থেকে শাহিদ বল দেন ‘ডি’-র ভিতরে থাকা আহমেদ নাদিমকে। সুযোগ হাতছাড়া করেননি নাদিম। বল জড়িয়ে দেন ভারতের গোলে।
আরও পড়ুনঃ East Bengal: আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সুনীলের বেঙ্গালুরু
এগিয়ে গিয়েও ভারতীয় দলের আত্মবিশ্বাস ভাঙতে পারেননি তাহির জামানরা। গোল হজম করেই জ্বলে ওঠে ভারত। ১৩ মিনিটে পর পর দু’টি পেনাল্টি কর্নার আদায় করে নেন তারা। প্রথম কর্ণারটি মিস হলেও, দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে খেলায় সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত। এরপর থেকেই খেলায় দাপট শুরু হয় ভারতের। দ্বিতীয় কোয়ার্টার শুরু হলে, ১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্ণার পায় ভারত। নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেয় সেই হরমনপ্রীত। ব্যাস, তারপর থেকেই আর ভারতের রক্ষণ ভেঙে এগিয়ে যেতে পারেনি পাকিস্তান। বরং শেষের দিকেও বেশ কয়েকবার আক্রমণ করেছে ক্রেইগ ফাল্টনের দল।
আরও পড়ুনঃ Lionel Messi: প্রতীক্ষার অবসান, অবশেষে মাঠে দেখা যাবে মেসি ম্যাজিক
আরও পড়ুনঃ Mohun Bagan vs Mumbai City FC: দুই গোলে এগিয়ে গিয়েও পুরনো রোগে আটকে গেল মোহনবাগান
ভারতের সামনে পাকিস্তানের ম্যাচ ছিল ‘ডু অর ডাই’। জিততে না পারলেও অন্তত ম্যাচ ড্র করলে তবেই শেষ চারে জায়গা পেয়ে যেতেন তাহির জামানরা। আজকে হারের পর কার্যত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে পাক হকি টিমকে। বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিক্সের পর এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি থেকেও হতাশা নিয়েই ফিরতে হবে পাকিস্তানকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার