Home » হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের

হার দিয়ে আইএসএল শুরু ইস্টবেঙ্গলের

সময় কলকাতা ডেস্ক, ১৪ সেপ্টেম্বর : অন্যবারের চেয়ে তুলনামূলক শক্তিশালী দল গঠন করেও ভাগ্য বদলালো না । যথারীতি হার দিয়েই এবারের আইএসএল  শুরু করল ইস্টবেঙ্গল। রেফারিং নিয়ে যতই প্রশ্ন তুলুক ইস্টবেঙ্গল শিবির এবং রেফারিং কার্যত যতই খারাপ হোক – ইস্টবেঙ্গলের বেশ কিছু খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাবে। নুঙ্গা লাল কার্ড দেখে বেরোলেন সাতাশি মিনিটে, আরেক ভারতীয় জাতীয় তারকা নাওরেম মহেশকে নিয়ে যতই মাতামাতি হোক, তাঁর ভুল ত্রুটি ছিল চোখে পড়ার মত। যার ওপরে বিরাট আশা সেই মাধি তালাল দ্বিতীয়ার্ধে  নেমে সেরকম চোখে পড়লেন না। আর এরই মাঝে ২৫  মিনিটে গোল করে নায়ক হয়ে উঠলেন ১৯ বছরের তরুণ বিনীত ভেঙ্কটেশ। ওই এক গোলেই ভাগ্য নির্ধারণ হয়ে গেল। এদিন আইএসএলের অন্য ম্যাচে ওড়িশাকে ৩ ২ গোলে হারিয়ে দিল চেন্নাইয়ান এফসি। চেন্নাইয়ের হয়ে জোড়া গোল করলেন  ফারুক চৌধুরী ।।

About Post Author