Home » মেলেনি শোকজের জবাব! এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

মেলেনি শোকজের জবাব! এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক খুনের মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতারির পরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করেছিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। এমনকী কেন তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করা হবে না? এই প্রশ্ন তুলে সন্দীপকে শোকজও করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কমিশনের তরফে ৭২ ঘণ্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছিল সন্দীপকে। জবাব সন্তেষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানানো হয়েছিল। সেইমতো এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। জানা গিয়েছে, মঙ্গল বা বুধবার কাউন্সিলের সব সদস্যরকে চিঠি দেওয়া হবে। মিটিং করে সব সদস্যের অনুমতি সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন   মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে ফের প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রসঙ্গত, গ্রেফতারির পরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করেছিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। এমনকী গ্রেফতারির একদিনের মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের IMA-র সদস্যপদও খারিজের আবেদন জানানো হয়েছে রাজ্যের শাখা সংগঠনের তরফে। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে নানা চাপে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আগেই অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল চিকিৎসক সন্দীপ ঘোষকে। এরপর থেকে যেকটি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত, তারাও একে একে পদক্ষেপ নিতে শুরু করে। এর আগে অস্থিশল্য বিশেষজ্ঞদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অর্থোপেডিক সার্জেন সন্দীপ ঘোষকে শোকজ করেছিল। এরপর তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দেয়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করা হল।

#Statemedicalcouncil #RGkarHospital #RGkarFormerPrincipalSandeepGhosh #RGKARDoctorDeath   #Latestbengalinews #RGKarHospitalfinancialcorruptioncase

About Post Author