সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৭ সেপ্টেম্বর: উয়েফা চ্যাম্পিয়নস লিগ মানে কার্যত ক্লাব ফুটবলের ‘বিশ্বকাপ’। গোটা এক প্রজন্ম চ্যাম্পিয়ন্স লিগকে দেখে এসেছে যে রূপে সেই চেনা রূপটা বদলে যাচ্ছে অবশেষে। আজ থেকে শুরু এক নতুন প্রজন্মের চ্যাম্পিয়ন্স লিগ। মঙ্গলবার লিগের শুরুতেই জুভেন্তাসের মুখোমুখি হবে পিএসভি। জয় দিয়েই প্রতিযোগিতা শুরু করতে মরিয়া থিয়াগো মোটার দল। আর এক দিকে ইয়ং বয়েজের বিরুদ্ধে লড়বে অ্যাস্টন ভিলা। তিন পয়েন্টের দৌড়ে চলবে কাঁটার কাঁটায় টক্কর। অতীতের যেকোনও মরসুমের তুলনায় রোমাঞ্চকর হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিযোগিতায় বেড়েছে চারটি দল, কার্যত কঠিন হবে সেরা ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াই।
আরও পড়ুন আরজিকর মামলার শুনানি লাইভ সম্প্রচার না করার আর্জি কপিল সিব্বলের
উল্লেখ্য, বিগত ২৯ আগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষণা করেছিল উয়েফা। সেখানে লিগের প্রত্যেক স্তরে নতুন নিয়ম এনেছিল কতৃপক্ষ। আগের মরসুমের থেকে চারটি দল বেড়ে এবার দল সংখ্যা হয়েছে ছত্রিশ। মোট গ্রূপ চারটি। নয়টি করে দল নিয়ে গঠন করা হয়েছে প্রতিটি গ্রূপ। কোন নয়টি দল থাকবে এক একটি গ্রূপে? কোন দল কার বিরুদ্ধে খেলবে? কোন ম্যাচ হবে ‘হোম’ আর কোনটা হবে ‘অ্যাওয়ে’? সবই ঠিক করে দেবে বিশেষ এক সফটওয়্যার। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে প্রতিযোগিতা রয়েছে বিস্তর নিয়মাবলী।
এবছর লিগের নিয়মাবলী
চারটি গ্রূপে ছত্রিশটি দলকে ভাগ করে দেবে বিশেষ সফটওয়্যার। প্রতিটিতে গ্রূপে থাকবে নয়টি করে দল।
গ্রূপ পর্বে প্রতিটি দল নিজের গ্রূপের বাকি আটটি দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। চারটি ‘হোম’ ও চারটি ‘অ্যাওয়ে’।
গ্রূপ পর্ব শেষ হলে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে। বাকি নয় থেকে চব্বিশতম স্থানে থাকা দল গুলি নামবে পরবর্তী আটের লড়াইয়ে।
প্লে-অফ। তালিকায় ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলি প্রতিযোগীতা থেকে বিদায় নেবে।
এবার প্লে অফ থেকে জয়ী আটটি দল যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে। আগে থেকে উত্তীর্ণ আটটি দলের সাথে খেলতে। শুরু হবে সেরা ষোলোর খেলা।
নতুন প্রযুক্তি তথা নয়া নিয়মে ভরা ২০২৪-২৫ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ পূর্বের তুলনায় বিশেষ আকর্ষণীয় হতে যাচ্ছে বলেই মত ভক্তদের একাংশের। তার ঝলক দেখা যাবে আজ রাতেই।
#UEFAChampionsLeague


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার