সময় কলকাতা ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। বিচারের দাবি নিয়ে প্রায় প্রতিদিন রাজপথে নামছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। কিন্তু চিকিৎসক খুনের ঘটনার তদন্তের সম্পূর্ণও রিপোর্ট না মেলায় ওইদিন শুনানি স্থগিত রাখা হয়। আজ ফের আরজিকর মামলার সুপ্রিম শুনানি। গোটা দেশের নজর সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়েছে সকাল সাড়ে ১০টায়।
আরও পড়ুন উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের সুপ্রিম কোর্টে
জানা গিয়েছে, আজ জুনিয়র চিকিৎসকদের হয়ে গীতা লুধরার বদলে লড়ছেন ইন্দিরা জয়সিং। সুপ্রিম কোর্টের নির্দেশ মত দ্বিতীয়বার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এমনকী রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে আলাদা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আজ, সুপ্রিম কোর্ট কী রায় দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ। এদিন শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল শুনানির সরাসরি সম্প্রচারে আপত্তি জানান। তিনি বলেন, ‘ এটি সংবেদনশীল মামলা।এই মামলার সঙ্গে আবেগ জড়িত আছে। তাই এই ধরনের সংবেদনশীল মামলায় লাইভ স্ট্রিমিং হওয়া উচিত না। লাইভ স্ট্রিমিং করলে আমাদের রেপুটেশন প্রশ্নের মুখে পড়ছে। সমাজ মাধ্যমে ধর্ষণের মতো হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের’।
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#ChiefJusticeDYChandrachud
#SupremeCourt


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?