Home » EFL Cup: রেকর্ড ৩৪ টি টাইব্রেকারের দিনে সাত গোলে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

EFL Cup: রেকর্ড ৩৪ টি টাইব্রেকারের দিনে সাত গোলে জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: ইংলিশ লিগ কাপে দুরন্ত ফর্মে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে ঘরের মাঠে বার্নসলেকে ৭-০ গোলে উড়িয়ে দিল এরিক টেন হ্যাগের দল। খাতায় কলমে দুর্বল দলের বিরুদ্ধে গোটা ম্যাচে দাপট দেখালেন তাঁরা। দলের হয়ে জোড়া গোল করলেন মার্কোস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিশ্চিয়ান এরিকসেন। অন্য একটি গোল করেন অ্যান্টনি। ইউনাইটেডের জয়ের দিন নতুন নজির তৈরি হয়েছে লিগ কাপে। অন্য একটি ম্যাচে দ্বিতীয় ডিভিশনের ক্লাব প্রেস্টনের মুখোমুখি হয়েছিল ফুলহ্যাম। সেই ম্যাচের নিষ্পত্তি ঘটল ৩৪ টি টাইব্রেকারের পর। যা লিগের ইতিহাসে দীর্ঘতম। নির্ধারিত সময় খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। প্রথমার্ধে রায়ান লেডসনের গোলে এগিয়ে যায় প্রেস্টন। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেন ফুলহ্যামের রেইস নেলসন।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: আপনার মধ্যে থাকা শার্লোক হোমসের পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুন  মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে ফের প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি, রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

দ্বিতীয়ার্ধেও ফয়সলা না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম ষোলো শটের সবকটিতে গোল করেন দুই দলের ফুটবলাররা। কিন্তু সতেরো ও আঠারো নম্বর শট মিস করেন দুই দলের দুই ফুটবলার। উনিশ থেকে বত্রিশ নম্বর শট পর্যন্ত আবারও নির্ভুল শট মারেন দুই দলের ফুটবলাররা। তেত্রিশ নম্বর শটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন প্রেস্টনের রায়ান লেডসন। কিন্তু চৌত্রিশ নম্বর শটে গোল মিস করেন ফুলহ্যামের ফুটবলার। শেষ পর্যন্ত ১৬-১৫ গোলে জয় নিশ্চিত করে প্রেস্টন। লিগ কাপে এর আগে দীর্ঘতম টাইব্রেকারের নজির ছিল ২০১৬ সালে ডার্বি বনাম কার্লিসল ম্যাচে। সেবার ১৪-১৩ গোলে ম্যাচ জিতেছিল ডার্বি। মঙ্গলবার সেই রেকর্ডও ভেঙে গেল।

আরও পড়ুন  ট্যাংরায় দুষ্কৃতীদের তাণ্ডব!! নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ

#EFLCup #ManchesterUnited #AlejandroGarnacho #ChristianEriksen #MarcosRashford

About Post Author