সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির ঘিরে সীমাহীন আবেগ ও বিশ্বাস গোটা দেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে। মন্দিরের মহাপ্রসাদ, ভগবানের পুজোর ফুল ছোঁয়ানো লাড্ডু। এবার সেই লাড্ডুকে ঘিরে শোরগোল তুঙ্গে। একটি ল্যাব রিপোর্টে ধরা পড়েছে, তিরুপতি মন্দিরের লাড্ডুতে পাওয়া গিয়েছে গরুর চর্বি, মাছের তেল! গত বুধবার চন্দ্রবাবু নাইডুর অভিযোগ ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন “ক্ষমতায় থাকাকালীন ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতারা তিরুমালার পবিত্রতাকে কলঙ্কিত করেছে।” আগের বছর লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার হয়েছিল, তার নতুন সরবরাহকারী নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার রিপোর্ট বলছে ঘি এর বদলে প্রসাদী লাড্ডু তৈরিতে ব্যবহার করা হত পশুর চর্বি।
আরও পড়ুন ‘মুখ্যমন্ত্রী বলার পরেও জল ছাড়ছে ডিভিসি’, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মোদিকে ৪ পাতার চিঠি মমতার
২০২৩ সালের আগস্টে জানা যায়, তিরুপতি বালাজি মন্দিরে আর সরবরাহ করা হবে না নন্দিনী ব্র্যান্ডের ঘি। কর্নাটকের মিল্ক ফেডারেশনের চেয়ারম্যান তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর ঘি সরবরাহের জন্য নতুন টেন্ডার ডাকা হয়। প্রসঙ্গত, প্রতিদিন মন্দিরে সাড়ে ৩ লক্ষ লাড্ডু তৈরির জন্য বছরে ৫ লক্ষ কেজি ঘি কেনা হয়। হিসাব অনুযায়ী লাড্ডু প্রতি খরচ ৪০ টাকা। দৈনিক ৪০০-৫০০ কেজি ঘিয়ের সঙ্গে ৭৫০ কেজি কাজু, ৫০০ কেজি কিশমিশ ও ২০০ কেজি এলাচ লাগে এই লাড্ডু বানাতে। গত পনেরো বছর ধরে নন্দিনী ঘি লাড্ডু তৈরিতে ব্যবহৃত হয়ে এসেছে। তবে জগনমোহন রেড্ডির নেতৃত্বীধীন সরকার গত বছর হঠাৎ সেই রীতি বদলে দিয়েছিল। দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বন্ধ করে দিয়েছিল নন্দিনী ঘি এর পরিষেবা। তবে এই বছর ক্ষমতায় আসার পর আবার সেই পুরানো নন্দিনী ব্র্যান্ডের ঘি আমদানী শুরু করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

গত বুধবার বিধায়কদের এক বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে ইচ্ছাকৃতভাবে পশুর চর্বি ব্যবহার করা হত। আঁশ খাবার যেখানে মন্দির প্রাঙ্গনে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর তা পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের প্রসাদী লাড্ডু। এই নিয়ে রাজ্যের মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলে পাল্টা দিয়েছে কংগ্রেসও। তাঁরা মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে বলেছে, বিদ্বেষ ছড়ানোর জন্য এই অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা চন্দ্রবাবুর কাছ থেকে প্রসাদী লাড্ডু কী দিয়ে বানানো হত, কারা সেই কাঁচামাল যোগান দিত তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। ইতিমধ্যে অভিযোগ উঠেছে সেই ব্রান্ডের বিরুদ্ধেও যারা কংগ্রেস আমলে লাড্ডু তৈরির ঘি সরবরাহ করেছিল।
#TirupatiTemple #TirupatiLaddoocase #ChandrababuNaidu , #JPNadda


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর