সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর: ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি। রেললাইন থেকে ছিটকে গেল মালগাড়ির ২০টি কামরা। তবে, যাত্রীবাহী ট্রেন না হওয়ায় হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন হাওড়ার ঘুসুড়িতে ভেঙে পড়ল কাপড়ের গুদামের সিলিং, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু ৪ শ্রমিকের
জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ কয়লা বোঝাই ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। উত্তরপ্রদেশে মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলার ভেঙে যায়। অন্যদিকে, মালগাড়িতে কয়লা থাকায় তা ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা।
আরও পড়ুন আর ডাক্তারি করতে পারবেন না সন্দীপ ঘোষ, কী জানাচ্ছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল?
রাত থেকেই ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়েছে। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন রেল আধিকারিকরা। এদিকে, এই দুর্ঘটনার জেরে আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তির সম্মুখীন যাত্রীরা।আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন দেরীতে চলছে।
#TrainAccident #GoodsTrainDerailedinMathura #TrainRoutesDisrupted # Latestbengalinews


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের