Home » এবার ইন্টারনেট ছাড়াই করতে পারবেন ইউপিআই পেমেন্ট, কীভাবে? জেনে নিন

এবার ইন্টারনেট ছাড়াই করতে পারবেন ইউপিআই পেমেন্ট, কীভাবে? জেনে নিন

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বর: শপিং মলে কেনাকাটা থেকে রেস্তরাঁয় বিল মেটানো, ফোন থেকেই অনলাইনে পেমেন্ট করে দেওয়া কতই না সহজ। আজকাল তো ফুটরাস্তার ধারে ফুচকার স্টলে গেলেও ক্যাশের চিন্তা করতে হয়না। বড় গ্রোসারি হোক বা ছোট মুদির দোকান সব জায়গাতেই চোখে পড়ে ইউপিআই। অনলাইন লেনদেনের আওতায় এখন আট থেকে আশি। পেটিএম, ফোনপে, গুগলপে, ডেবিট কার্ড অনলাইনে টাকাপয়সা লেনদেনের মাধ্যম এখন অনেক। তার ওপর আপনি যেকোনও অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। গ্রাহক সেই একই অ্যাপ ব্যবহার করছেন কী না? সেই ঝঞ্ঝাট শেষ করতে আছে ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) পরিষেবা। শুধু আপনার অ্যাপ থেকে স্ক্যান করুন ব্যাস গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন  প্রয়োজনীয় টাকা। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যাঁরা সাবলীল নন তাঁরাও আজকাল ইন্টারনেট ছাড়াই  ইউপিআই পেমেন্টকে সর্বাধিক বিশ্বাসযোগ্য মনে করছেন।

আরও পড়ুন    ধর্না উঠলেও বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের

তবে অনলাইন পরিষেবা মানেই তো  ইন্টারনেট। সেটা ছাড়া লেনদেন হবে কী করে? ধরুন এমন কোনও সমস্যায় পড়লেন, আপনি প্রয়জনীয় জিনিস কিনতে গিয়েছেন অনলাইন লেনদেনের ভরসায়। কাছে ক্যাশ নেই! এদিকে কেনাকাটার পর বিল মেটাতে গিয়ে দেখলেন আপনার ইন্টারনেট ঠিকমত কাজ করছে না। অথবা আয়নার ডেটাপ্যাক শেষ হয়ে গিয়েছে। বড় সমস্যা। তবে এখন আর নয়। সেই সমস্যারও সমাধান এসে গিয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) জানিয়েছে, ইন্টারনেট ছাড়াও ইউপিআই-তে টাকাপয়সার লেনদেন এখন সম্ভব। তার জন্য একটি কোড মনে রাখতে হবে এবং কিছু ধাপ অনুসরণ করতে হবে।

কী সেই ধাপ গুলি জেনে নিন ……

ইউপিআই ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে প্রেরক তার মোবাইল থেকে টাকা পাঠানোর সময় একটা ৪ বা ৬ সংখ্যার পিন দেয়। এই নম্বরটাই মনে রাখতে হবে। লেনদেনের আগে ইমেলের ধাঁচে তৈরি করে নিন ‘ভার্চুয়াল পেমেন্টস অ্যাড্রেস’ (ভিপিএ)। যাকে বলা হচ্ছে ‘ইউপিআই আইডি’ বলা হয়। এটি আপনার ইচ্ছানুযায়ী মোবাইল নম্বর বা যেকোনও অক্ষর, সংখ্যা দিয়ে তৈরি হতে পারে। এবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা যুক্ত করেছেন তা যাচাই করে নিন। সঙ্গে মিলিয়ে নিন প্রাপকের নামটাও। ভুল জায়গায় যাতে টাকা না যায় সেদিকে নজর রাখতে হবে। এ বার ইন্টারনেট ছাড়া টাকা পাঠাতে হলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বর থেকে ফোনে *৯৯# ডায়াল করুন।, সেই নম্বর থেকেই ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনার ফোনে একটি মেসেজ আসবে। একটি নতুন উইন্ডো খুলবে। অনেকগুলি ভাষা ফোনের পর্দায় দেখানো হবে, তার মধ্যে থেকে আপনার সুবিধাজনক ভাষাটি বেছে নিতে হবে।

এর পর টাকা পাঠানো অথবা কারও থেকে টাকা পাওয়া, ব্যালান্স চেক করা, কোনও লেনদেন বাকি থাকলে সেই তথ্য, ইউপিআই পিন এবং আপনার আগের লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাইছেন কি না? এই ধরনের বেশ কিছু অপশান আসবে। এ বার আপনি সেটাই বেছে নেবেন যেটা আপনি করতে চাইছেন। যদি টাকা পাঠাতে হলে ‘সেন্ড’ অথবা টাকা পেতে হলে ‘রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করবেন।


পরের ধাপে মোবাইল নম্বর, ইউপিআই আইডি ইত্যাদি অপশন দেখানো হবে। এর মধ্যে একটি বেছে নিয়ে এগিয়ে যাবেন।
যদি মোবাইল অপশানটি বেছে নেন তবে আপনি যাকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নম্বর লিখতে হবে এবং কত টাকা পাঠাবেন তার সংখ্যাটা লিখে ‘সেন্ড’ অপশনে ক্লিক করে দেবেন। এ বার ঠিক যেমন ইন্টারনেট ব্যবহার করে টাকা পাঠানোর আগে ইউপিআই পিন নম্বর দিয়ে ওকে বা সেন্ডে ক্লিক করতে হত, এখানেও তাই করবেন। ব্যাস, লেনদেন সম্পূর্ণ হবে।

#UPI #ONLINEPAYMENT #DIGITALTRANSACTION  #DIGITALPAYMENT

About Post Author