সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: বিজ্ঞান যত এগোচ্ছে ততই বাড়ছে এ আইয়ের(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দবদবা। শিক্ষাক্ষেত্রে, সরকারি-বেসরকারি কোম্পানি গুলোয়, চিকিৎসা শাস্ত্র,বিচার বিভাগের কাজেও কৃত্তিম মস্তিস্ক হিসাবে সাহায্য করছে এআই। এবার এগ্রিকালচারও (চাষবাস) চলে এল এআইয়ের দখলে। জনসংখ্যা যে হারে বাড়ছে। তাতে দ্রুত ও গোটা বছর চাই উন্নত মানের ফসল। সেই কথা মাথায় রেখেই কৃষিকাজকে আরও উন্নত করতে কলকাতা-লন্ডন ভিত্তিক একটি বেসরকারি সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে কৃষি প্রযুক্তিতে এনেছে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

এই নতুন প্রযুক্তি চাষের আগে মাটি পর্যবেক্ষণ, কৃষিকাজের সমস্যাগুলি দ্রুত সমাধানে উপায়, শস্য পর্যবেক্ষণ করে, ফলন কেমন হবে তা আগাম ভবিষ্যৎবাণীতে সক্ষম বলেই দাবি করছেন নির্মাতা সংস্থা। শুধু চাষের পরামর্শ নয়। মোট ফসলের হিসাব, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, লাইভস্টক ও স্মার্ট কোল্ড স্টোরেজ সংক্রান্ত যাবতীয় কাজ করবে এই কৃত্তিম মস্তিক। ফলে কৃষক কায়িক শ্রমের পাশাপাশি কমবে বৌদ্ধিক কসরতও।
আরও পড়ুন: বারাসাতের বিদ্রোহীর পুজো-আয়োজন : ডাউনটাউন দুবাই
কৃষিকাজে যুগান্তকারী পরিবর্তন আনার দাবি নিয়ে এই প্রযুক্তি বাজারে আনছে যে বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়ন্তন সাহা। তাঁর স্বপ্ন ভারতের কৃষিক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বিশ্বেরমানের করে তোলা। এআই সৌজন্যে প্রস্তুত এই নয়া প্রযুক্তি কাজে লাগিয়ে ভারতীয় কৃষকদের অত্যাধিক ফসল উৎপাদন ও স্বনির্ভর করে তোলার জন্যই এই উদ্যোগ ‘দেশকাকৃষিএআই’। সায়ন্তনের দাবি, এই প্রযুক্তি কৃষিকাজে আর্থিক খরচ কমানোর পরামর্শও দিতে পারবে কৃষকদের। কোন ফসল, কী উপায়ে, কত কম খরচে চাষ করা যায়, তা বলে দেবে এআই।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে