সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২২ সেপ্টেম্বর: ইন্ডিয়ান সুপার লিগের শুরুতেই হারের মুখে পড়তে হয়েছিল লাল-হলুদ শিবিরকে। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ গোলে হেরে তিন পয়েন্ট হাতছাড়া করেছে ইস্টবেঙ্গল। রবিবার তাঁদের আবার অ্যাওয়ে ম্যাচ। এবার প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। প্রথম হারের মরশুমের দ্বিতীয় ম্যাচ জিততে মরিয়া ক্লেটন সিলভারা। শুরু ভাল হয়নি কেরালারও। পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরেছে তাঁরাও। কার্যত আজকের ম্যাচে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন কেউই। উভয়ের কাছেই এই ম্যাচ ঘুরে দাঁড়ানোর সুযোগ। ঘরের মাঠে গ্যালারির সমর্থনও বাড়তি তাগিদ জোগাবে কেরালার ছেলেদের। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার অলিকে পেয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচে হেরেও সিরিজ হাতছাড়া দক্ষিণ আফ্রিকার, নতুন নজির গড়লেন গুরবাজ
প্রসঙ্গত, আনোয়ার আলিকে নিয়ে গত কয়েক দিন ধরেই কলকাতার দুই প্রধানের মধ্যে চলেছে চাপানউতর। দিল্লি এফসির এই ফুটবলারের বিরুদ্ধে সবুজ-মেরুনের অভিযোগ ছিল আনোয়ার তাঁদের সঙ্গে করা চুক্তি শেষ হওয়ার আগেই অন্য দলে যোগদান করেছেন। যা ফেডারেশনের নিয়মবিরোধী। এই প্রসঙ্গে প্লেয়ার স্টেটাস কমিটি আনোয়ারকে চার মাসের জন্য ফুটবল থেকে নির্বাসনের সাজা দিয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। এরই মধ্যে মোহনবাগানের দাবিতে আনোয়ারের এনওসি বাতিল হওয়ায় আইএসএলে এখনও মাঠে নামতে পারেননি তিনি। কার্যত ইস্টবেঙ্গলের আগের ম্যাচ পর্যন্ত জানা যায়নি এই মরশুমে তাঁদের হয়ে আনোয়ার খেলতে পারবেন কি না? অবশেষে সমস্ত জট কেটেছে বৃহস্পতিবার। কোর্টের আদেশে তাঁকে এনওসি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগে বেশ কয়েকদিন ইস্টবেঙ্গলের সঙ্গে শুধু প্রস্তুতিতেই দেখা গিয়েছিল আনোয়ারকে। এবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে তাঁকে মাঠেও দেখা যাবে আশা করছেন সমর্থকেরা।
আরও পড়ুন: Premier Leagueঃ মসৃণ জয়ে প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুল, গোলশুন্য ড্র ম্যান উইনাইটেড
ইস্টবেঙ্গল শিবিরে এবছর এক ফুটবলার রয়েছেন যিনি গত মরশুমে খেলেছেন কেরালা ব্লাস্টার্সের হয়ে । তিনি হলেন দিমিত্রিয়াস দায়মান্তাকোস। গত মরশুমে তাঁর চোখ ধাঁধানো প্রদর্শন নজর কেড়েছিল ইস্টবেঙ্গল কর্তাদের। কার্যত এ মরসুমে তাঁকে নিজেদের দলে টেনেছেন কার্লোস কুদ্রায়েত। আজ প্রাক্তন দলের বিরুদ্ধেই খেলতে নামবেন দিমিত্রিয়াস। তাই বিপক্ষকে হারাতে তিনিই এক্স ফ্যাক্টর হতে পারেন মত একাংশের। গত মরসুমে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে ভালো পারফর্ম করেছিল ইস্টবেঙ্গল। এবারে যদিও শুরুটাই খারাপ হয়েছে। তবে আজ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে ইস্টবেঙ্গল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার