Home » ‘কোয়ালিটি টেস্টে’ পাশ করতে পারল না প্যান ডি, ক্লেভাম ৬২৫, প্যারাসিটামল-সহ জীবনদায়ী ৫৩টি ওষুধ

‘কোয়ালিটি টেস্টে’ পাশ করতে পারল না প্যান ডি, ক্লেভাম ৬২৫, প্যারাসিটামল-সহ জীবনদায়ী ৫৩টি ওষুধ

সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্স কন্ট্রোল অর্গানাইজেশনের চাঞ্চল্যকর রিপোর্ট। ‘কোয়ালিটি টেস্ট’ পরীক্ষায় এবার পাশ করতে পারল না জীবনদায়ী প্রায় ৫৩টি ওষুধ। এই তালিকায় রয়েছে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধ, অ্যান্টি-ডায়বেটিস, ব্লাড প্রেসারের ওষুধ । কিছু কিছু ওষুধের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছে প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, টেলমিসারটন, ক্লেভাম ৬২৫। জানা গিয়েছে, অ্যালকেম ল্যাবরেটরিস, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, পিওর অ্যান্ড কিওর হেলথকেয়ারের মত একাধিক ওষুধ কোম্পানি এই ওষুধগুলি তৈরি করে। তাদের তৈরি কোনও ওষুধই ড্রাগ টেস্টে পাস করতে পারেনি। যদিও এই বিষয় নিয়ে এখনও অবধি কোম্পানিগুলির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি।

আরও পড়ুন        মানা হয়নি প্রতিশ্রুতি, সাত দফা দাবি জানিয়ে ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র চিকিৎসকদের

সম্প্রতি হরিদ্বারের এক পশু-ওষুধের ল্যাহবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হচ্ছিল ‘অ্যান্টিবায়োটিক’। তারপর সেই ‘ওষুধ’ পাঠিয়ে দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। তদন্তকারীরা জানতে পেরেছেন, হাওয়ালা চক্রের মাধ্য মে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিকজন গ্রেফতারও হয়েছেন।

আরও পড়ুন    ‘থ্রেট কালচার’-এ অভিযুক্তদের আরজিকর হাসপাতালে দেখে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের, উঠল ‘চোর চোর’ স্লোগানও

Arsenal and Liverpool: লিগ কাপে বড় জয় লিভারপুল ও আর্সেনালের

প্রসঙ্গত, বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলির গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্স কন্ট্রোল অর্গানাইজেশনের আধিকারিকরা। গত আগস্ট মাসেই ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ‘-র দুটি তালিকা প্রকাশ করেছে CDSCO। দু’টি তালিকায় প্রথমে রয়েছে ৪৮টি ওষুধের নাম, দ্বিতীয় তালিকায় রয়েছে ৫টি ওষুধ। তালিকায় যে সমস্ত ব্র্যান্ড রয়েছে সেগুলির সঙ্গে বড় কিছু ওষুধ তৈরির সংস্থার নাম জড়িয়ে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল-এর মধ্যে একটি সংস্থা রাষ্ট্রায়ত্ত।

About Post Author