সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: “তিতি বিরক্ত হয়ে গিয়েছিলাম…।” আত্মহত্যার আগে নিজের ডায়েরিতে এমনটাই লিখে গিয়েছেন বেঙ্গালুরুর হাড়কাঁপানো খুনের অভিযুক্ত মুক্তিরাজন রায়। শনিবার ২৯ বছরের মহালক্ষ্মীর দেহ প্রায় ৩০ টুকরো করে কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল বেঙ্গালুরুর একটি ফ্ল্যাটের ফ্রিজ থেকে। মহালক্ষ্মীর মা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, বাড়ির মালিক তাঁদের ফোন করে জানান মৃতার ঘর থেকে থেকে দুর্গন্ধ আসছে। পরে খবর দেওয়া হয় পুলিশে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাইম সাসপেক্ট হিসাবে সনাক্ত করেছিল মুক্তিরাজনই।

আরও পড়ুন:পূর্ণ জৌলুসেই হবে দুর্গাপুজোর ‘কার্নিভাল’, সেরা পুজোগুলির হাতে ‘শারদ সম্মান’ তুলে দেবে রাজ্য সরকার
আরও পড়ুন: প্রিজ়ন ভ্যানে উঠতে গিয়ে হোঁচট, প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ আগেই জানিয়েছেন, ‘পুলিশ ওই আততায়ীর খোঁজ পেয়েছিল। তাকে ধরে খুনের কিনারা করতে এগিয়ে যাচ্ছিল। তরুণী যে অফিসে কাজ করতেন, সেখানে মুক্তিরঞ্জন শেষবার গিয়েছিল ১ সেপ্টেম্বর।’ এরপর পুলিশি তদন্তে ওড়িশার ভদ্রকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা করেছে বলেই দাবি পুলিশের। এদিন আত্মঘাতী অভিযুক্তের ডায়েরি থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। তাতেই খুনের কথা কবুল করা ছাড়াও রক্ত ঠান্ডা হয়ে যাবে এমন সব ঘটনা লিখে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: মিলছে না মর্গ কর্মীর বয়ান, ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্বকে নিয়ে বাড়ছে সন্দেহ
সুইসাইড নোটে লেখা, বেঙ্গালুরুর ফ্ল্যাটে একা থাকতেন মহালক্ষী। মেলামেশা ছিল মুক্তিরাজনের সঙ্গে। তিনি নিহত তরুণীর সহকর্মী ছিলেন। ছিলেন ঘনিষ্ঠ বন্ধুও। তবে সম্প্রতি মৃতার খারাপ আচার ব্যবহার তাঁর প্রতি মুক্তিরাজনের বিভৎস আক্রোশ বাড়িয়ে তোলে। কার্যত ব্যক্তিগত কারণে তাঁদের মধ্যে শুরু হয় বচসা। যার জেরেই বেঙ্গালুরুতে তরুণীকে খুনের পর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রেখেছিলেন যুবক। কাটা অবস্থায় দেহের টুকরোগুলি প্রায় ১৫ দিন ছিল ফ্ল্যাটের ফ্রিজে। এরপর সপ্তাহখানেক আগেই বেঙ্গালুরু ছেড়েছিলেন রঞ্জন। বুধবার পান্ডিতে নিজের গ্রামে পৌঁছন তিনি। তার পর থেকে সারা দিন বাড়িতেই ছিলেন। রাতে প্রতিবেশীরা তাঁর ঝুলন্ত দেহ খুঁজে পান। পুলিশের সন্দেহ আত্মগ্লানি থেকেই নিজেকে শেষ করে দিয়েছেন যুবক।


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
যুদ্ধের জাঁতাকলে ভারত
আবার বিজয়ী, ইতিহাস গড়ল ভারত