স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ সেপ্টেম্বর: গত এক দশকে এই মহাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। আন্তর্জাতিক স্তরে তাঁর দেশের সাফল্যের ভাড়ার শূন্য। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বের মন কেড়েছেন। এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন শাকিব আল হাসান। কানপুর টেস্টের আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে দেখা যাবে না শাকিবকে।
আরও পড়ুন প্রিজ়ন ভ্যানে উঠতে গিয়ে হোঁচট, প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি
আমেরিকা টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন শাকিব। ২০০৭ সালে এই প্রতিযোগিতার জন্মলগ্ন থেকে মাত্র দুজন প্রতিটি সংস্করণে খেলেছেন। তার মধ্যে একজন রোহিত শর্মা। যিনি বিশ্বকাপের পর অবসরের কথা ঘোষণা করেছিলেন। তখন একমাত্র সেই তালিকায় রয়ে গিয়েছিলেন শাকিব। তিনিও এবার টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন। ফলে ক্রিকেটের একটি যুগের অবসান ঘটল। তবে শুধু সীমিত ওভারের এই ফরম্যাটে নয়, টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে কবে অবসর নেবেন সে কথাও জানিয়ে দিয়েছেন ৩৭ বছরের অলরাউন্ডার।

তিনি বলেন, “আমি মীরপুরে শেষ টেস্ট খেলতে চাই।” বাংলাদেশ সফর দক্ষিণ আফ্রিকার। সেখানেই শেষ বারের মত লাল বলের ক্রিকেটে দেখা যাবে শাকিবকে। প্রসঙ্গত, বাংলদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আর দেশের মাটিতে পা রাখেননি শাকিব। তাঁর বিরুদ্ধে খুনের মত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। আশঙ্কা রয়েছে দেশে ফিরলেই গ্রেফতার হতে পারেন তিনি। সেক্ষেত্রে দেশে যাওয়ার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন শাকিব। তিনি জানিয়েছেন, “বাংলাদেশে যাওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসা নিয়ে আমি চিন্তা করছি। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। ওরা বিষয়টি দেখছে।” তিনি এও বলেন দেশে যাওয়ার গ্রিন সিগন্যাল না পেলে, কানপুরেই শেষ টেস্ট খেলবেন তিনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার