Home » প্রিজ়ন ভ্যানে উঠতে গিয়ে হোঁচট, প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি

প্রিজ়ন ভ্যানে উঠতে গিয়ে হোঁচট, প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি

সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। এদিন আদালত থেকে জেলে ফেরার জন্য প্রিজ়ন ভ্যানে ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এরপর অভিজিৎকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, বুধবার অভিজিতের আইনজীবী তাঁর জন্য জামিনের আবেদন করেছিলেন। যদিও তা খারিজ করে দেয় আদালত। সন্দীপ, অভিজিৎ— দু’জনকেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন   ‘থ্রেট কালচার’-এ অভিযুক্তদের আরজিকর হাসপাতালে দেখে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের, উঠল ‘চোর চোর’ স্লোগানও

OPTICAL ILLUSION: দৃষ্টিশক্তি তুখড় হলে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে দেখান

উল্লেখ্য, আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গত সপ্তাহেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনার তদন্তে টালা থানার প্রাক্তন ওসি-র স্ত্রীকেও ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। একইসঙ্গে তলব করা হয়েছে অভিজিৎ বাবুর আইনজীবী শঙ্খজিৎ মিত্রকেও।

আরও পড়ুন    রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী! ডিভিসি-র বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা রাজ্যের দুই শীর্ষ আধিকারিকের

ইতিমধ্যেই সিবিআই-র তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, টালা থানার ওসি একজন সন্দেহভাজন। পুলিশ হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি। ধর্ষণ ও খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল, ততটা থাকেননি। প্রমাণ লোপাট হয়েছে। তাঁর তত্ত্বাবধানেই অটোপসি, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট নষ্ট হয়েছে। এমনকী ভুয়ো রিপোর্ট তৈরিতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার।’ সিবিআই জানিয়েছে, তিলোত্তমা খুনের ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ ধারায় তথ্যপ্রমাণ লোপাট , ১৯৯ ধারায় সরকারি কর্মী হিসেবে দায়িত্ব পালন না করা এবং ৬১/২ ধারায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে।

#RGkarHospital  #RGkarPrincipalSandeepGhosh   #RGKARDoctorDeath   #Latestbengalinews  #FormerOCAbhijitMondal  #Talapolicestation

About Post Author