Home » সোমবার সুপ্রিম শুনানি, তার মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের কর্মবিরতি, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

সোমবার সুপ্রিম শুনানি, তার মধ্যে নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের কর্মবিরতি, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ ফের পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র চিকিৎসকেরা। এবার সেই মর্মেই ২ অক্টোবর ধর্মতলায় মহামিছিল এবং সমাবেশে করবেন তাঁরা। এই দিনই দেবিপক্ষের শুরু। মহালয়ার এই পুর্ণ তিথিতেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে সমাবেশটির আয়োজন করবে। জুনিয়র ডাক্তাররা এবার পাঁচ দফা দাবিতে লড়াই শুরু করেছে। তাদের হুঁশিয়ারি, এবারে কর্মবিরতিতে নামলে আর আংশিক দাবি পূরণে বরফ গলবে না। তাঁদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তাঁরা। বাংলার হাসপাতালগুলোয় ‘থ্রেট কালচার’ যে বিষয়টি উঠে এসেছে, এদিন সেই প্রসঙ্গেও সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ স্বপ্নদ্বীপ খুনের মামলায় নতুন মোড়! অবাধে মেইন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ১৫ জন অভিযুক্ত

প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্যভবনের সামনে টানা কয়েকদিন ধর্না চালানোর পর রাজ্যের মুখ্য সচিবের অনুরোধে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। বৈঠকে নিশ্চিত হয় চিকিৎসকদের সব দাবিদাওয়া মেনে নেওয়া হবে। বেশকিছু দাবি তৎক্ষণাৎ মেনে নিলেন বাকিগুলো অদূর ভবিষ্যতে পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোজ পন্থ। তার পরিপেক্ষিতে জুনিয়র চিকিসৎসকেরাও স্পষ্ট জানিয়েছিলেন, আপাতত তাঁরা কাজে ফিরছে, তবে সরকারের প্রতিশ্রুতি পূরণ না হলে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরবেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন সেই কথা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। সাগর দত্ত হাসপাতালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সরব হয়ে জুনিয়ার চিকিসৎসকরা ঘোষণা করেছেন সোমবারের মধ্যে তাঁদের নিরাপত্তার যে দাবি তা সুনিশ্চিত না হলে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরবেন তাঁরা।

আরও পড়ুনঃ সাগর দত্তের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়ল পুলিশের সংখ্যা, বসছে ৪০টি নতুন সিসিটিভি ক্যামেরা

আরও পড়ুনঃ সাগর দত্তের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়ল পুলিশের সংখ্যা, বসছে ৪০টি নতুন সিসিটিভি ক্যামেরা

ঘটনার সূত্রপাত, শুক্রবার রাতে সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর পরিজনদের হাতে প্রহৃত হন জুনিয়র চিকিৎসক-সহ কয়েকজন স্বাস্থ্য কর্মী। অভিযোগ, শুধু মারধর করা নয়, আরজি কর করের মত দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় কর্তব্যরত এক জুনিয়র মহিলা ডাক্তারকে। সোমবার আরজি কর মামলার পরবর্তী সুপ্রিম শুনানি। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, সেদিন সর্বোচ্চ আদালতে রাজ্য চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কী জানায়, সেই দিকে নজর থাকবে তাঁদের সংগঠনের। সুপ্রিম কোর্টে রাজ্য সদর্থক বার্তা না দিলে ফের কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি তাঁদের।

About Post Author